আমার অফিস রাম মন্দির, মুম্বই এখনও পিওকে, BMC-র কাজ নিয়ে ফের আক্রমণ কঙ্গনার
আমার অফিস রাম মন্দির, মুম্বই এখনও পিওকে, BMC-র কাজ নিয়ে ফের আক্রমণ কঙ্গনার
কঙ্গনা মুম্বইয়ে পা রাখার আগেই মারাঠা শক্তির জানান দিল শিবসেনা। কঙ্গনা রানাওয়াতের মুম্বইয়ের অফিসের বেআইনি অংশ ভেঙে ফেলল বিএমসি। তাতে বিন্দু মাত্র বিচলিত না হয়ে হয়ে কঙ্গনা বলেছেন, তাঁর অফিস রাম মন্দিরের মতো আর মুম্বই এখনও পিওকে।

কঙ্গনার অফিস ভাঙল বিএমসি
মারাঠা জাতির অবমাননা মেনে নেমে না মহারাষ্ট্র। আস্ফালন করেছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। কঙ্গনাকে মহারাষ্ট্রে পা রাখা থেকে বিরত থাকতে বলেছিলেন তিনি। সেই আস্ফালনের পরেই বিএমসি উদ্যোগী হয় কঙ্গনা রানাওয়াতের অফিসের বেআইনি অংশ ভাঙার জন্য। পরিকল্পনা মত কঙ্গনার অফিসের বেআইনি অংশ ভাঙতেও শুরু করে বিএমসি।

মুম্বই এখনও পিওকে
অফিস ভাঙছে বিএমসি খবর শোনার পরেও বিন্দুমাত্র বিচলিত হননি অভিনেত্রী। তিনি ফের বিতর্ক উস্কে দিয়ে বলেছেন মুম্বইয়ে আমার অফিস রাম মন্দির আর মুম্বই এখনও পিওকে। আমি যে কোনওদিন ভুল ছিলাম না সেটা আমার শত্রুরাই আজ প্রমাণ করে দিয়েছে। এর থেকেই বোঝা যায় কেন মুম্বই পিওকে। টুইট করেছেন কঙ্গনা।

বাবরের বংশধর
মুম্বইয়ে কঙ্গনার অফিসের অংশ যখন ভাঙছে বিএমসির কর্মীরা। সেই ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন পাকিস্তান। এবং লিখেছেন বাবর এবং তার সেনারা। মুম্বইয়ে পালি হিলসে অফিস কঙ্গনা রানাওয়াতের। বাড়ির সঙ্গেই রয়েছে অফিস। সেই নির্মাণে নাকি ১৪ রকমের ত্রুটি রয়েছে জানিয়ে চিঠি পাঠিয়েছিল বিএমসি।

কঙ্গনার বিশেষ নিরাপত্তা
কঙ্গনা রানাওয়াতকে বিশেষ ওয়াই প্লাস ক্যাটেগোরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মুম্বইয়ে তাঁকে নিরাপত্তা দেবে বলে জানিয়েছে কর্নী সেনা। এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে মুম্বইয়ে। অভিনেত্রী বাণিজ্যনগরীতে পা রাখার আগেই উত্তেজনায় ফুটছে গোটা শহর।












Click it and Unblock the Notifications