শিক্ষক নিয়োগের পরীক্ষাতে হাইটেক টুকলি! চটিতে লাগানো ব্লুটুথেই সাহায্যেই চলছিল চিটিং
শিক্ষক নিয়োগের পরীক্ষাতে হাইটেক টুকলি! চটিতে লাগানো ব্লুটুথেই সাহায্যেই চলছিল চিটিং
বর্তমান পরিস্থিতিতে সবথেকে চিন্তার বিষয় টুকলি! পরীক্ষা যাই হোক না কেন বিভিন্ন উপায়ে চলছে টুকলি। যদিও টুকলি রুখতে বিভিন্ন উপায় খোঁজা হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে তা রুখতে পারছে না। ফলে অনেক সময়ে ভালো পড়াশুনা না করেই শুধু টুকলি করে পরীক্ষাতে আগে বেরিয়ে যাচ্ছে অনেকেই। এক্ষেত্রে পিছিয়ে পড়ছে ভালো ছেলে-মেয়েরা। আর এই অবস্থায় একটা জায়গাতে এসে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শিক্ষার মানকে। পরীক্ষাতে টুকলি রুখতে অনেক সময়েতেই একগুচ্ছ নির্দেশিকা জারি করা হচ্ছে। কিন্তু তাতে কি উপায় ঠিক বেরিয়ে পড়ছে! যেমন এইক্ষেত্রেঅভিযুক্তদের নকল করার পদ্ধতি চোখ কপালে তুলেছে পুলিশেরও। চপ্পলের মধ্যে ব্লুটুথ লাগিয়ে পরীক্ষায় নকল করছিলেন অভিযুক্তরা!

শিক্ষক নিয়োগের পরীক্ষা!
রবিবার ছিল শিক্ষক নিয়োগের পরীক্ষা। রাজস্থানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এলিজিবিলিটি এগজামিনেশন ফর টিচার্স (রিট)-এর পরীক্ষা দিতে হয়। আর এই পরীক্ষার কারণে গোটা রাজ্যের সকাল ৬টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত, প্রায় ১২ ঘন্টা বন্ধ রাখা হয় ইন্টারনেট। যার ফলে সাধারণ মানুষের কাজ বন্ধ হয়ে যায়। প্রভাব পড়ে ব্যাবসা থেকে ব্যাংকিং ক্ষেত্রেও। মূলত REET Exam 2021 পরীক্ষা ভালো ভাবে করতেই প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে যাতে টুকলি রোখা যায়। কিন্তু এরপরেও একাধিক ঘটনার সাক্ষী থাকতে হল এই পরীক্ষায়।

চটিতে ব্লুটুথ!
কার্যত এমন ঘটনাতে মাথা ঘুরে গিয়েছে পুলিশ কর্মীদেরও। হবু শিক্ষক নিয়োগের পরীক্ষা। আগামিদিনে এই সমস্ত শিক্ষকরাই ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করবে। শিক্ষিত করে তুলবে। আর সেখানে টুকলির ধরন দেখে কার্যত চমকে উঠছেন প্রশাসনের আধিকারিকরাও। চটির মধ্যে লাগানো বুটুথ। আর তা দিয়েই চলছে টুকলি। আর এই ঘটনার সামনে আসার পরেই রাজস্থান পুলিশের তরফে এই বিষয়ে তল্লাসি চালানো হয়। দেখা যায়, একাধিক পড়ুয়া এমন ব্লুটুথ লাগানো চটি ব্যবহার করছে। সবাইকে আটক করা হয়েছে।

ঘটনার তদন্ত শুরু হয়েছে
গোটা দিন ধরে বিভিন্ন সেন্টারে তল্লাশি চালায় রাজস্থান পুলিশের একটি টিম। যে কোনও উপায়ে টুকলি করেছে এমন ৪০ জনকে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে বেশ কয়েকজনকে এই চটি ব্যবহার করে নকল করছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, আজমেড় এবং বিকানেরের এক টি সেন্টারে ব্লুটুথ চটি পড়ে নকল করার ঘটনার সামনে আসে। আর এরপরেই ঘটনার তদন্ত শুরু করেন আধিকারিকরা। আর তাতেই বড়সড় এই কেলেঙ্কারি ফাঁস হয়েছে।

হাইটেক চিটিং!
এক পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন যিনি এই চটি বানিয়েছেন। এমন হাইটেক ভাবে চিটিং আগে কোনওদিন হয়নি বলেই দাবি ওই পুলিশ আধিকারিকের। শুধু তাই নয়, ওই পুলিশ আধিকারিকের দাবি, ''চপ্পলের সোলের মধ্যে ফোন এবং ব্লুটুথ ডিভাইস ভরে পরীক্ষার হলে এসেছিলেন ওই পরীক্ষার্থীরা। তাঁর কানে একটি যন্ত্র ছিল। পরীক্ষা হলের বাইরে থাকা কেউ তাঁকে সাহায্য করছিলেন।'' আর সেই রহস্যজনক ব্যক্তিটি আসলে কে? সেটাই খোঁজার চেষ্টা পুলিশ আধিকারিকরা করছেন বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিকরা। তবে এই ডিভাইস কেনার জন্যে মানুষজন ২লাখ টাকা থেকে ছয় লাখ টাকা পর্যন্ত খরচ করেছে বলে দাবি ওই পুলিশ কর্তার।












Click it and Unblock the Notifications