বিধানসভা ভোট শুরুর আগে বড় ধাক্কা! দল ছাড়লেন কংগ্রেসের সহসভাপতি
ভোট শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে ধাক্কা ছত্তিশগড় কংগ্রেসে। দল ছাড়ার কথা ঘোষণা করেছেন রাজ্য কংগ্রেসের সহসভাপতি ঘনরাম সাহু। রাজ্য কংগ্রেস সভাপতি ভূপেশ বাঘেলের বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ এনেছেন
ভোট শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে ধাক্কা ছত্তিশগড় কংগ্রেসে। দল ছাড়ার কথা ঘোষণা করেছেন রাজ্য কংগ্রেসের সহসভাপতি ঘনরাম সাহু। রাজ্য কংগ্রেস সভাপতি ভূপেশ বাঘেলের বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ এনেছেন তিনি। পদত্যাগ পত্রে কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও, ভোটের আগে সংগঠনের গুরুত্বপূর্ণ কাজ তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন।

পদত্যাগপত্রে ওই নেতা দাবি করেছেন, তিনি দলের জন্য নিবেদিত প্রাণ। কিন্তু সবকিছুরই একটা সীমা থাকে। রাজ্য কংগ্রেসের সভাপতি তাঁকে দল থেকে তাড়ানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন তিনি। সেই কারণে নিজেই সহসভাপতির পদ ত্যাগ করে দলের সাধারণ সদস্যপদ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। দলের জন্য তিনি যা যা করেছেন, তার তালিকাও চিঠির সঙ্গে দিয়েছেন।
ভোটের মুখে এটা কংগ্রেসের দ্বিতীয় ধাক্কা। গত মাসে রাজ্য কংগ্রেসের কার্যকরী সভাপতি রাম দয়াল উকি বিজেপি যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর আগে প্রভাবশালী আদিবাসী বিধায়কও দলত্যাগ করেছিলেন।
ভোট প্রক্রিয়ার শুরুতেই অবশ্য বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট না হওয়ায় ধাক্কা খায় কংগ্রেস। বহুজন সমাজ পার্টি অজিত যোগীর জনতা কংগ্রেস ছত্তিশগড়ের সঙ্গে জোট করে।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications