জমাট বেঁধে যাচ্ছে রক্ত, ইউরোপের পর অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় উদ্বেগ বাড়ছে ভারতেও
জমাট বেঁধে যাচ্ছে রক্ত, ইউরোপের পর অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় উদ্বেগ বাড়ছে ভারতেও
করোনা যুদ্ধে শুরু থেকেই নিত্যনতুন আশার আলো দেখিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। এমনকী দ্রুত করোনা টিকা আবিষ্কারের দৌড়েও পিছনে ফেলেছে বিশ্বের একাধিক তাবড় তাবড় সংস্থাকে। এমতাবস্থায় এবার সেই অস্ট্রাজেনেকার করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েই বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। এমনকী এর জেরে ব্রিটিশ-সুইডিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার আপাতত বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি দেশ। এবার এই এই বিষয়েই পর্যালোচনা শুরু করতে চলেছে ভারত।

ইতিমধ্যেই ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড এবং থাইল্যান্ডের মতো অনেক দেশ অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার ব্যবহার স্থগিত করেছে।টিকার নেওয়া ব্যক্তির শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত বলে খবর। এমনকী এই বিষয়ে ভারতও যে রীতিমতো উদ্বিগ্ন সে কথা জানিয়েছেন জাতীয় টাস্কফোর্সের সদস্য এনকে অরোরা। গুরুতর কোনও ঘটনা এড়াতে টিকাকরণের পরবর্তী পর্যায়ে সমস্ত রকমের পার্শ্বপ্রতিক্রিয়ার উপর কেন্দ্রীয় ভাবে নিরবচ্ছিন্ন নজর রাখা হবে বলেও তিনি জানান।
অন্যদিকে একই সঙ্গে তিনি এও জানান, আশঙ্কার কারণ দেখা দিলেও মাত্রাতিরিক্ত ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ ব্যতিক্রমী ঘটনার সংখ্যা খুবই নগণ্য। যদিও রক্ত জমাট বেঁধে যাওয়ার ইস্যুটিকে আমরা অবশ্যই খতিয়ে দেখব। অন্যদিকে এখনও পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের সহায়তায় তৈরি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে ৩০ জনের শরীরে ভ্যাকসিন গ্রহণের পর রক্ত জমাট বেঁধেছে বলে সম্প্রতি অভিযোগ উঠেছে।












Click it and Unblock the Notifications