ফের বিস্ফোরণ কাশ্মীরে, এবার বিশ্ববিদ্যালয়ের সামনে গ্রেনেড হামলা
শ্রীনগরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের বাইরে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। এর ফলে চারজনের আহত হয়েছেন বলে খবর। কাশ্মীর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, জঙ্গিরা গ্রেনেড ছুঁড়ে পালিয়েছে। কাশ্মীর পুলিশ সাধারণ নাগরিকদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। নানা জায়গায় বিস্ফোরক থাকতে পারে। এনকাউন্টারের এলাকাগুলোও এড়িয়ে চলতে বলা হয়েছে।
Jammu and Kashmir: 2 people injured in a grenade blast near Kashmir University gate in Srinagar. More details awaited. pic.twitter.com/pta3tPqsXF
— ANI (@ANI) November 26, 2019
জঙ্গিরা পেট্রোল বোমা ছুঁড়ে পালিয়েছে বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জঙ্গিরা বোমা ছুঁড়ে পালিয়ে গিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে।












Click it and Unblock the Notifications