কাশ্মীর : বারামুল্লায় সেনা ক্যাম্পের কাছে বিস্ফোরণ, জখম ৩ নাগরিক
কাশ্মীরের বারামুল্লার সোপোরে সেনা ক্যাম্পের কাছে এক বিস্ফোরণে আহত হয়েছেন ৩ জন স্থানীয় নাগরিক। দক্ষিণ কাশ্মীরের ত্রালে সেনা অভিযানে ২ জন জঙ্গি মারা যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘটনা ঘটে যায়।
বারামুল্লা, ৫ মার্চ : কাশ্মীরের বারামুল্লার সোপোরে সেনা ক্যাম্পের কাছে এক বিস্ফোরণে আহত হয়েছেন ৩ জন স্থানীয় নাগরিক। দক্ষিণ কাশ্মীরের ত্রালে সেনা অভিযানে ২ জন জঙ্গি মারা যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘটনা ঘটে যায়।
উত্তর কাশ্মীরের সোপোরের পাজালপোরার গ্রামের সেনা ক্যাম্পের কাছে এই বিস্ফোরণ হয় বলে খবর। বারামুল্লা জেলার এটিই সবচেয়ে বড় সেনা ক্যাম্প বলে জানানো হয়েছে বলে সেনার তরফে জানানো হয়েছে।

সেনা সূত্রের দাবি, দক্ষিণ কাশ্মীরের ত্রালে ২ হিজাবুল মুজাহিদ্দিন জঙ্গিকে নিকেশ করার প্রতিশোধ নিতেই এই বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। যদিও এখনও বারামুল্লা বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
প্রসঙ্গত শনিবার রাত থেকে কাশ্মীরের ত্রালে একটি বাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিদের মধ্যে ২ জনকে নিকেশ করেছে সেনা। ১৫ ঘণ্টা ধরে চলা টানা এই লড়াইয়ে জঙ্গি বুরহান ওয়ানি ঘনিষ্ঠ দুই কুখ্যাত জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে খবর।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications