কাশ্মীরের সেনা ক্যাম্পে বিস্ফোরণ! আহত ২ জওয়ান

ফের একবার কাশ্মীরের সেনা ক্যাম্প কেঁপে উঠল বিস্ফোরণের শব্দে।

ফের একবার কাশ্মীরের সেনা ক্যাম্প কেঁপে উঠল বিস্ফোরণের শব্দে। উরির আতঙ্কের স্মৃতি উস্কে দিয়ে ফের একবার বিস্ফোরণ ঘটে গিয়েছে কাশ্মীরের হান্ডওয়ারার সেনা ক্যাম্পের মধ্যে। ঘটনায় আহত হয়েছেন ২ জওয়ান।

কাশ্মীরের সেনা ক্যাম্পে বিস্ফোরণ! আহত ২ জওয়ান

জানা গিয়েছে, কাশ্মীরের হান্ডওয়ারার রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পের ভিতরে একটি তেলের ডিপোতে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঘটনাটি নিছকই দুর্ঘটনা। তবে ঘটনায় ২ জন জওয়ান আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রের খবর, একটি এফআইআর দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে কাশ্মীর পুলিশ।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে, উপত্যকা দেখেছিল সেনার ওপর এক নারকীয় হামলা। কাশ্মীরের পুলওয়ামার সেই অভিশপ্ত দুপুরে শহিদ হন ৪০ জন জওয়ান। এর আগে , ২০১৬ সালে কাশ্মীরের উরিতে সেনা ক্যাম্পের মধ্যে হামলা চালায় জঙ্গিরা। এরপর এদিনের বিস্ফোরণ ঘিরে সেই আতঙ্কই ফিরে আসে উপত্যকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+