Delhi: রবিবার সকালে দিল্লিতে হঠাৎ বিস্ফোরণ, কেঁপে উঠল CRPF স্কুল
রবিবার সকালে হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি। সিআরপিএফ স্কুলের বাইরে হঠাৎ বিস্ফোরণ। দিল্লির রোহিনীর প্রশান্ত বিহার এলাকায় বিস্ফোরণটি ঘটে। সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ বিস্ফোরণ ঘটে। সঙ্গে দমকল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কী থেকে বিস্ফোরণ সেটা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার ছুটির দিন। সাধারণ সকলেই একটু হালকা মেজাজে থাকেন সকাল থেকে। সেকারণে সাত সকালে হঠাৎ বিস্ফোরণে রীতিমতো চমকে উঠেছিলেন বাসিন্দারা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। যদিও বড় কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। হতাহতও কেউ হননি।

ইতিমধ্যেই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। কীভাবে বিস্ফোরণ ঘটল সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। সিআরপিএফ স্কুল হাই সিকিওরিটি জোনের মধ্যে পড়ে। সেকারণেই আরও বেশি তৎপর পুলিশ প্রশাসন।
সামনেই উৎসবের মরশুম। দীপাবলির উৎসবে মাতবে। বাজারে দোকানে ভিড় অত্যন্ত বেশি। সেই সুযোগে জঙ্গিরা নাশকতা ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। প্রতিবারই উৎসবের দিনগুলিতে নাশকতা ছড়ানোর জন্য জঙ্গিরা তৎপর হয়ে থাকে। সেকারণেই সিআরপিএফ স্কুলের সামনে এই বিস্ফোরণকে হালকা ভাবে নিতে চাইছে না পুলিশ প্রশাসনও।
উৎসবের আগে কোনও ভাবে যাতে নাশকতার পরিস্থিতি তৈরি না হয় সেদিকে নজর রাখা হবে। কড়া নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। তদন্তকারীরা ঘটনাস্থল পরীক্ষা করে দেখছে। কোনও বিস্ফোরক থেকে বিস্ফোরণ না কি কোনও যান্ত্রিক সমস্যার কারণে বিস্ফোরণ সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি ঘটনাস্থল থেকে।












Click it and Unblock the Notifications