বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইউক্রেনের শহরে, যুদ্ধ কি তবে শুরু হয়ে গেল?
বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইউক্রেনের শহরে, যুদ্ধ কি তবে শুরু হয়ে গেল?
বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে ইউক্রেনের একটি শহর থেকে। তারপর থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। তাহলে কি রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালিয়ে গেল। এই নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এদিকে আবার শোনা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন। ইউক্রেনের উপর হামলা করলে ফল ভাল হবে না সতর্ক করেছিল আমেরিকা। েটলিফোনে এর আগে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনাও হয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

ইউক্রেনে বিস্ফোরণের শব্দ
ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের দামামা কি বেজে গেল। কারণ মাঝ রাতে হঠাৎই ইউক্রেনের দোনেতস্ক শহরে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। সংবাদ সংস্থা রয়টার্সের তরফ থেকে বিস্ফোরণের ঘটনা জানানো হয়েছে। যদিও ইউক্রেনের তরফ থেকে ঘটনার সত্যতা যাচাই করা হয়নি। এদিকে আমেরিকা রাশিয়াকে আগে থেকেই এই নিয়ে সতর্ক করে জানিয়েছে ইউক্রেনের উপর হামলা হলে ফল ভাল হবে না। সেকারণেই ইউক্রেনের শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ায় নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

বাইডেনের সঙ্গে আলোচনায় সম্মতি পুতিনের
ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে রীতিমত উদ্বেগে আন্তর্জাতিক মহল। এর মধ্যে আবার হস্তক্ষেপ করেছে আমেরিকা। ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি নিশানা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে। ইউক্রেনের উপর হামলা করলে ফল ভাল হবে না বলে সতর্ক করেছেন বাইডেন। এই নিয়ে টেলিফোনে দুই নেতার কথাও হয়েছে। সূত্রের খবর ইউক্রেনের সঙ্গে সমস্যা সমাধানে আগ্রহ দেখিয়েছেন পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনাতেও রাজি হয়েছেন।

সেনা মোতায়েন ইউক্রেন সীমান্তে
ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করেছে রাশিয়া। প্রায় ১ লক্ষ সেনা মোতায়েন করা হয়েছে । তারপরে সেনা সরিয়ে নেওয়ার কথা বলেছিলে পুতিন। কিন্তু উল্টে আরও ৫০,০০০ সেনা ইউক্রেন সীমান্তে পাঠানো হয়েছে বলে খবর। এদিকে রাশিয়ার মোকাবিলায় বেলারুশ থেকে ২০,০০০ সেনা আনিয়েছে ইউক্রেন। ইউক্রেন সীমান্তে ট্যাঙ্কার মহড়া দিতেও দেখা গিয়েছে রাশিয়ান সেনাকে। তারপরেই ইউক্রেনের শহরে বিস্ফোরণের শব্দে নতুন করে জল্পনা তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।

নাগরিকদের ফেরাচ্ছে ভারত
ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা পূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় ইউক্রেন থেকে দেশের নাগরিকদের ফিরে আসার বার্তা দিয়েছে ভারত। দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যেই ইউক্রেনে নিযুক্ত ভারতের দূতের সঙ্গে এই নিয়ে পর্যালোচনা করেছে। এবং ইউক্রেনে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সাময়িক ভাবে ভারতে ফিরে আসার আবেদন জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই একাধিক ভারতীয় ইউক্রেন থেকে ফিরে আসতে শুরুও করেছেন।












Click it and Unblock the Notifications