পাটনায় গান্ধী ময়দানে শক্তিশালী বিস্ফোরণ, আহত ১০
পাটনায় গান্ধী ময়দানে শক্তিশালী বিস্ফোরণ, আহত ১০
পাটনার গান্ধী ময়দানে বিধ্বংসী বিস্ফোরণ। আহত হয়েছেন ১০ জনেরও বেশি। আশপাশের এলাকার ৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের পাটনা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। কী েথকে বিস্ফোরণ তা এখনও স্পষ্ট করে জানাতে পারেনি পুলিস। বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে।

সূত্রের খবর, গান্ধী ময়দানেরর কাছে কোনও একটি বাড়িতে বোমা মজুত করা ছিল। সেখান থেকেই বিস্ফোরণ হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিসবাহিনী। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। এদিকে বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা। কী করে সেখানে বোমা মজুত করা হল। এর পিছনে কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিস।
কাশ্মীর সিদ্ধান্তের পর থেকে ভারতে নাশকতা চালানোর ছক কষছে জঙ্গিরা। বিহার উত্তর প্রদেশের একাধিক জায়গায় গোপনে ডেরা বেঁধেছে তারা। এই বিস্ফোরণের পিছনে সেই নাশকতার ছক ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications