ইম্ফলে শক্তিশালী বিস্ফোরণে মৃত ৪, আহত ২৩

ইম্ফল, ১১ মার্চ : ইম্ফল মার্কেট কমপ্লেক্সে শক্তিশালী বিস্ফোরণে ৪ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ২৩ জন গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার সন্ধ্যায় এই বিস্ফোরণটি ঘটে বলে সূত্রের তরফে জানানো হয়েছে।

সূত্রের তরফে জানানো হয়েছে সন্ধ্যে ৬টা নাগাদ বিকট শব্দ সহযোগে বিস্ফোরণ হয়।

ইম্ফলে শক্তিশালী বিস্ফোরণে মৃত ৪, আহত ২৩

আহতদের আরআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। তবে কয়েকজনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরাও।

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। কোনও ব্যক্তি বা সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে পুলিশ সূত্রের খবর, মৃতদের মধ্যে দুজন মনিপুরী ব্যক্তি নন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+