মহারাষ্ট্রে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, পুড়ে মৃত কমপক্ষে ১৩, আহত ৫৮
মহারাষ্ট্রের ধুলেতে রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ১৩ জনের। আহত হয়েছেন ৫৮ জন। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

তীব্র বিস্ফোরণ মহারাষ্ট্রের ধুলের শিরপুরের এক রাসায়নিক কারখানায় সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ তীব্র শব্দ করে বিস্ফোরণটি ঘটে। সঙ্গে সঙ্গে কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন বাসিন্দারা। সেসময় সেখানে প্রায় ১০০ জন কর্মী কাজ করছিলেন।
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ২০ জনের। গুরুতর আহত ৫৮ জন শ্রমিক। বেশ কয়েকজন শ্রমিক এখনও আটকে রয়েছেন সেখানে। বিস্ফোরণের কারণে রাসায়নিক গ্যাস বেরোতে শুরু করেছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। হাসপাতােল চিকিৎসাধীন অনেকের অবস্থাই আশঙ্কা জনক।
শিরপুরে রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। আগুন নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে পৌঁছেছেন মাহাষ্ট্রের উদ্যানমন্ত্রী, পুলিস সুপার এবং জেলা শাসক। মৃতদের পরিবার পিছু ৫ লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
পরিস্থিতি নিেয় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ইতিমধ্যেই টেলিফোনে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। রাজ্য সরকার পরিস্থিতি মোকািবলায় সব রকম পদক্ষেপ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications