Blast At Rameshwaram Cafe: ক্যাফেতে ব্যাগ রেখেই বেরোলেন ওই ব্যক্তি, এরপরেই বিস্ফোরণ! দেখুন সেই ভিডিও
Blast At Rameshwaram Cafe: বড়সড় নাশকতার হাত থেকে বাঁচল বেঙ্গালুরু! বড় নয়, কম ক্ষমতা সম্পন্ন আইইডি বিস্ফোরণ ব্যবহার করা হয়েছে রামেশ্বরম ক্যাফেতে। এমনটাই জানালেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। ঘটনার পরেই বিস্তারিত খোঁজ নেন তিনি।
ঘটনাস্থলে (Blast At Rameshwaram Cafe) যান কর্নাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার। কথা বলেন তদন্তকারী আধিকারিকদের সঙ্গে। খোঁজ নেন গোটা তদন্ত প্রক্রিয়ার। যদিও মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বলেন, ইতিমধ্যে ক্যাফের ভিডিও পুলিশের হাতে এসেছে। যেখানে এক ব্যক্তিকে একটি ব্যাগ ক্যাফের ভিতরে রাখতে দেখা গিয়েছে।

তাঁকে চিহ্নিত করা গিয়েছে। বিস্ফোরকের ক্ষমতা বেশি না থাকলেও বোমা বিস্ফোরণের (Blast At Rameshwaram Cafe) ঘটনা ঘটেছে বলে দাবি সে রাজ্যের প্রশাসনিক প্রধানের। অন্যদিকে ঘটনায় মৃত্যুর কোনও ঘটনা না ঘটলেও আহতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে। যাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। তবে স্থানীয় একটি হাসপাতালে আহত সবার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে ঘটনার (Blast At Rameshwaram Cafe) পরেই গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে। বেঙ্গালুরু শহর জুড়ে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে রাজ্যের অন্যান্য অংশের নিরাপত্তাও। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তির বিরুদ্ধেও পুলিশের তরফে খোঁজ চালানো হচ্ছে বলে জানা হয়েছে। তবে ধরা পড়লে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া।
#WATCH बेंगलुरु के 'द रामेश्वरम कैफे' में जो विस्फोट हुआ वो सीसीटीवी कैमरे में कैद हुआ।
— ANI_HindiNews (@AHindinews) March 1, 2024
(वीडियो सोर्स: पुलिस) pic.twitter.com/VRdkZDVj3V
অন্যদিকে উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানান, খুব শীঘ্রই অভিযুক্ত ধরা পড়বে। বেঙ্গালুরু জুড়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যে সাত-আটজনের একটি দল গঠন করা হয়েছে। পুলিশের তরফে বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়েছে বলে জানান উপ মুখ্যমন্ত্রী।
তবে বেঙ্গালুরুর বিখ্যাত রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও দোষারপের খেলা খেলতে চান না বলে মন্তব্য করেছেন Deputy CM D K Shivakumar।
বলে রাখা প্রয়োজন, শুক্রবার দুপুরে বেঙ্গালুরুর রাজাজিনগরের রামেশ্বরম ক্যাফেতে (Rameshwaram Cafe) এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিমধ্যে ঘটনার ভিডিও সিসিটিব্বহি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যেখানে হঠাত করেই প্রবল বিস্ফোরণের ছবি ধরা পড়েছে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা ক্যাফে। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন সেই সময় ক্যাফেতে থাকা কর্মী এবং অতিথিরা।
ঘটনায় প্রাথমিক ভাবে এক হোটেল কর্মী এবং বেশ কয়েকজন অতিথি জখম হন। যদিও পরে সংখ্যাটা বেড়ে ১০ বলে জানানো হয়েছে স্থানীয় পুলিশ-প্রশাসনের তরফে।












Click it and Unblock the Notifications