Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দক্ষিণ ভারতে জেএমবির চোখ রাঙানির মাঝেই হুবলি স্টেশনে ঘটল বিস্ফোরণ, জখম ১

আজ সকালে উত্তর কর্নাটকের হুবলি রেল স্টেশনে একটি বিস্ফোরণ হয়। ঘটনায় এক যাত্রী জখম হওয়ার খবর পাওয়া গেছে। জখম যাত্রীর নাম হুসেন সাব (২২)। বিস্ফোরণের তীব্রতা তেমন ছিল না বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকালে উত্তর কর্নাটকের হুবলি রেল স্টেশনে একটি বিস্ফোরণ হয়। ঘটনায় এক যাত্রী জখম হওয়ার খবর পাওয়া গেছে। জখম যাত্রীর নাম হুসেন সাব (২২)। বিস্ফোরণের তীব্রতা তেমন ছিল না বলে জানিয়েছে পুলিশ। স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে বিস্ফোরণটি হয়। প্রসঙ্গত, দক্ষিণ পশ্চিম রেলওয়ের সদর দপ্তর এই হুবলিতেই। বিস্ফোরণের জেরে স্টেশন মাস্টারের ঘরের কাঁচ ভেঙে যায়। ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রীদের মধ্যে হুরোহুরি বেঁধে যায়।

 বেত্তয়ারিস বাক্স খুলতে গিয়ে বিপত্তি

বেত্তয়ারিস বাক্স খুলতে গিয়ে বিপত্তি

জানা গেছে আজ সকালে স্টেশনের প্ল্যাটফর্মে একটি বেত্তয়ারিস বাক্স পড়ে থাকতে দেখা যা। হুসেন স্টেশনেরই একটি হোটেলে কাজ করে। কৌতুহলবসত সে বাক্সটি খুলতে গেলে বিস্ফোরণটি হয়। বর্তমানে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থালে পৌঁছায় পুলিশ। পুরো প্ল্যাটফর্মটি ঘিরে ফেলে পুলিশ। এলাকা জুড়ে শুরু হয় চিরুনি তল্লাশি।

 দক্ষিণ ভারতে জঙ্গিদের জাল বিস্তার

দক্ষিণ ভারতে জঙ্গিদের জাল বিস্তার

কয়েকদিন আগেই দক্ষিণ ভারতে জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে এনআইএ। তাতে সাফ লেখা, ভারতে জাল বিস্তার করতে উদ্যত হয়েছে বাংলাদেশী জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন। এনআইএ জানাচ্ছে, দক্ষিণ ভারতের কর্নাটক ও কেরলে নিজেদের কার্যকলাপ বাড়াচ্ছে জেএমবি। এই কার্যকলাপ চালাতে জেএমবি ভারতের মাটিতে আলাদা একটি শাখাও খুলেছে বলে জানাচ্ছেন তদন্তকারীরা । মূলত দিক্ষিণের রাজ্যগুলিতে নাশকতা ছড়ানোর লক্ষ্যেই এই শাখার পত্তন বলে উঠে এসেছে তদন্ত রিপোর্টে। এমন কী জেএমবি জঙ্গিরা রকেট লঞ্চারের পরীক্ষা চালিয়েছে বলেও জানা গেছে।

নজরে বেঙ্গালুরু

নজরে বেঙ্গালুরু

সন্ত্রাসবিরোধী বাহিনীর প্রধানদের সঙ্গে এক বৈঠক চলাকালীন এনআইএ-র ডিজি ওই সি মোদী জানান, তাঁদের নজরে এই মুহূর্তে ১২৫ জন সন্দেহভাজন রয়েছে। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মোদী জানান, নাশকতামূলক কাজের পরিকল্পনা করতে অবৈধ অনুপ্রবেশকারীদের কাজে লাগাচ্ছে জেএমবি। সন্দেভাজনদের তালিকা সংশ্লিষ্ট রাজ্যের পুলিশকে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এনআইএ-র ডিজি।

এই প্রসঙ্গে বলতে গিয়ে এনআইএ-র ইন্সপেক্টর জেনারেল অলোক মিত্তল জানান, শুধুমাত্র বেঙ্গালুরুতেই ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত অন্তত ২০ থেকে ২২টি হাইডআউট গড়ে তুলেছে জেএমবি। সেই হাইডআউট থেকেই কর্নাটক রাজ্যের সীমান্তবর্তী এলাকার কৃষ্ণগিরি পাহারে রকেট লঞ্চারের পরীক্ষা চালায় জঙ্গিরা।

জঙ্গিদের ঠেকাতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার উপর জোর সরকারের

জঙ্গিদের ঠেকাতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার উপর জোর সরকারের

এদিকে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে বেঙ্গালুরুর পুলিশ প্রধানকে চিঠি লেখেন শহরের মেয়র এম গোতম কুমার। পাশাপাশি কর্নাটকের স্বররাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই বেঙ্গালুরু ও মাইসুরুতে জঙ্গিদের স্লিপার সেল থাকার কথা জানান। তিনি বলেন, "এনআইএ আমাদের বলেছে যে বেঙ্গালুরু ও মাইসুরু বাংলাদেশের কট্টরপন্থী সংঘটন জেএমবির আখড়ায় পরিণত হয়েছে। আমাদের রাজ্য পুলিশ এই বিষয়ের উপর বিশেষ নজর দিচ্ছে। কর্নাটকের উপকূলবর্তী এলাকাতেও জঙ্গি কার্যকলাপের উপর নজর রাখা হচ্ছে। আমরা সতর্ক রয়েছি।"

এদিকে আজকের এই বিস্ফোরণের তীব্রতা কম থাকলেও দক্ষিণ ভারতে বেড়ে চলা জঙ্গি কার্যকলাপের প্রেক্ষাপটে এটি একটি অশনি সংকেত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+