প্রশান্ত বিহারে পিভিআর-এর কাছে জোরাল বিস্ফোরণ, কেঁপে উঠল রাজধানী! ঘিরে ফেলা হল গোটা এলাকা
Explosion near PVR in Delhi: জোরাল বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি। প্রশান্ত বিহারে পিভিআরে-র সামনে প্রবল বিস্ফোরণ ঘটেছে বলে জানা যাচ্ছে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে। গিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। যদিও এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি।
ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর। তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই রাজধানী জুড়ে আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বর্তমানে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে সমস্ত রাজ্যের সাংসদরা উপস্থিত রয়েছে। এর মধ্যেই বিস্ফোরণের ঘটনা (Explosion near PVR in Delhi) !

চিন্তার ভাঁজ ফেলেছে নিরাপত্তা আধিকারিকদের। জানা গিয়েছে, পার্কের দেওয়াল সংলগ্ন একটি দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা বেশ অনেকটাই ছিল বলে দাবি স্থানীয়দের। শুধু তাই নয়, বিস্ফোরণের (Explosion near PVR in Delhi) পর গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায় বলেও দাবি।
তবে কি ধরনের বিস্ফোরণ তা ইতিমধ্যে খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। গোটা এলাকা পরীক্ষা করে দেখা হচ্ছে। সংগ্রহ করা হচ্ছে নমুনা। তবে তাৎপর্যপূর্ণ ভাবে ঘটনাস্থল থেকে সাদা পাউডারের মধ্যে বেশ কিছু পদার্থ উদ্ধার হয়েছে।
#WATCH | Delhi Police cordon off area in Prashant Vihar where an explosion is reported; CRPF personnel also present pic.twitter.com/p49X7AtNAm
— ANI (@ANI) November 28, 2024
সেগুলি কি তা এখনও স্পষ্ট নয়। তবে রহস্যজনক পদার্থকে পরীক্ষা করে দেখা হচ্ছে। অন্যদিকে বিস্ফোরণের আগে একটি ফোন এসেছিল পুলিশের কাছে। যেখানে বিস্ফোরণের কথা বলে সতর্ক করা হয় বলেও দাবি। আর এরপরেই দ্রুত ঘটনাস্থলে পৌছয় দমকল এবং দিল্লি পুলিশের আধিকারিকরা।
কিন্তু এর মধ্যেই ঘটে যায় বিস্ফোরণের ঘটনা। দিল্লি পুলিশের পাশাপাশি সিআরপিএফের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থল ঘিরে রেখেছে। যা খবর, এনআইএ সহ সমস্ত গোয়েন্দা সংস্থাও আধিকারিকরা ঘটনাস্থলে আছে বলে খবর।
বলে রাখা প্রয়োজন, কয়েকমাস আগেও একই ভাবে দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এমনকি প্রশান্ত বিহারে সিআরপিএফ স্কুলের সামনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল না। দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছিল মাত্র।
কিন্তু একই ভাবে ঘটনাস্থল থেকে সাদা পাউডার পাওয়া গিয়েছিল। এবার সেই সাদা পাউডার পাওয়া গিয়েছে বলেই খবর। ফলে বিষয়টি জতেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে খবর। এমনকি বিস্ফোরণের সঙ্গে কোনও জঙ্গি যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।,












Click it and Unblock the Notifications