রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মোদী রাজ্যে মৃত অন্তত ৫, আহত ৪০
গুজরাতের দাহেজের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। আহত হয়েছেন ৪০জন কর্মী। ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। নিকটনবর্তী গ্রামবাসীদের ওই এলাকা থেকে সরানো হয়েছে। কারণ রাসায়নিক কারখানা থেকে ছড়িয়ে পড়া আগুন বিষাক্ত বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জন মারা গিয়েছে বলে খবর।

দমকলকর্মীরা আগুন নেভানো এবং উদ্ধারের কাজ শুরু করেছেন। এখনও পর্যন্ত অনেক কর্মীকে উদ্ধার করেছেন দমকল কর্মীরা। কারখানা থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে।
জেলা প্রশাসনের তরফে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, অন্তত ৪০ জন কর্মী গুরুতর আহত। এছাড়া ৫ জন মৃত। তাঁদের অনেকের শরীরের অনেক অংশ ঝলসে গিয়েছে। প্রত্যেককে জেলার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।
সম্পূর্ণ কারখানাতেই ছড়িয়ে পড়েছে আগুন। আজ দুপুরে ওই কারখানায় আগুন লাগে, সেইসময় অনেক কর্মীই কারখানায় কাজ করছিলেন । তাঁদের উদ্ধারের কাজ চলছে। স্থানীয় দুই গ্রামের বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কারণ কারখানা থেকে ছড়িয়ে পড়া ধোঁয়া এবং আগুন বিষাক্ত বলে জানিয়েছে স্থানীয় প্রাশসন । এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।












Click it and Unblock the Notifications