সারিবদ্ধ হয়ে রাস্তা পার হচ্ছে ৩ হাজার কৃষ্ণসার হরিণ, ভিডিও টুইট করলেন নরেন্দ্র মোদী
সারিবদ্ধ হয়ে রাস্তা পার হচ্ছে ৩ হাজার কৃষ্ণসার হরিণ
হরিণের মধ্যে কৃষ্ণসার হরিণ খুবই বিরল প্রজাতির একটি প্রাণী। এই হরিণ দেখতে খুবই সুন্দর। সম্প্রতি এই কৃষ্ণসার হরিণের দারুণ একটি ভিডিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। বুধবার টুইটারে শেয়ার করা এই ভিডিওতে দেখা গিয়েছে রাস্তা পার করছে অসংখ্য কৃষ্ণসার হরিণ।
Recommended Video

রাস্তা পার হচ্ছে কৃষ্ণসার হরিণ
গুজরাত সরকারের তথ্য বিভাগের এই ভিডিও রিটুইট করেছেন মোদী। প্রধানমন্ত্রীর প্রাণীদের প্রতি ভালোবাসা সকলেই জানেন। তিনি কৃষ্ণসার হরিণদের দেখে রীতিমতো মুগ্ধ। টুইট থেকে জানা গিয়েছে যে এই ভিডিওটি ভাবনগরের কৃষ্ণসার জাতীয় উদ্যানে তোলা হয়েছে। এই ভিডিওতে দেখা গিয়েছে, কৃষ্ণসার হরিণগুলি খুব দ্রুত ছন্দবদ্ধভাবে ও একটি সারি বজায় রেখে সুন্দরভাবে রাস্তা পার হচ্ছে। তথ্য বিভাগের পক্ষ থেকে এই ভিডিও শেয়ার করে বলা হয়েছে, ৩ হাজারের ওপর কৃষ্ণসার হরিণগুলি সেই প্রাণীদের অন্তর্ভুক্ত, যারা লাফালে মনে হয় বাতাসে উড়ছে।
|
নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া
মোদী এই ভিডিও শেয়ার করে লিখেছেন, 'অসাধারণ'। এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এবং ৭৮০০ জন রিটুইট ও ৬০.৫ হাজার লাইক ও ৬৬৪ হাজার ভিউ হয়েছে। নেটিজেনরা এই ভিডিও দেখার পর বিভিন্ন প্রতিক্রিয়াও জানিয়েছেন।

বর্ষার মরশুমে দেখা যায় এদের
ভেরাবদল অরণ্যের আধিকারিক এম এইচ ত্রিবেদী জানিয়েছেন যে বর্ষার মরশুমেই এই কৃষ্ণসার হরিণদের বিপুল সংখ্যায় দেখা যায়। এই কৃষ্ণসার সংরক্ষিত প্রাণীদের তালিকায় রয়েছে এবং ১৯৭২ সাল থেকে বন্যপ্রাণী আইনের আওতায় এদের হত্যা করার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

কৃষ্ণসার হরিণের বাস
আগে উত্তর-পূর্বাংশ ছাড়া ভারতের সর্বত্র কৃষ্ণসার ব্যাপক সংখ্যায় বাস করতো। কিন্তু বর্তমানে এদের সংখ্যা দ্রুত কমে যাওয়ায় শুধুমাত্র মহারাষ্ট্র, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্ণাটকে দেখতে পাওয়া যায়। এছাড়াও মধ্য ভারতে ক্ষুদ্র সংখ্যায় কৃষ্ণসার রয়েছে












Click it and Unblock the Notifications