কোঝিকোড়ে দুর্ঘটনা গ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার, বিপর্যয়ের উৎস সন্ধানে আশা দেখছেন তদন্তকারীরা

কোঝিকোড়ে দুর্ঘটনা গ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার, বিপর্যয়ের উৎস সন্ধানে আশা দেখছেন তদন্তকারীরা

কেরলের কোঝিকোড়ে দুবাই থেকে ফেরা দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হল। এতে দুর্ঘটনার কারণ নিয়ে আশার আলো দেখছেন তদন্তকারীরা। এই ব্ল্যাকবক্সেই লুকিয়ে রয়েছে দুর্ঘটনার আসল কারণ। গতকাল রাত দুবাই থেকে কোঝিকোড়ের পথে আসা এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে। খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে

ব্ল্যাকবক্স উদ্ধার

ব্ল্যাকবক্স উদ্ধার

কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার ব্ল্যাক বক্স উদ্ধার করলেন তদন্তকারীরা। গতকাল রাতে দুবাই থেকে কোঝিকোড়ে ফেরা বিমানটি অবতরণের সময় রানওয়েতে ভেঙে পড়ে। পাইলটের বিচক্ষণতায় বড় কোনও বিপর্যয় ঘটেনি। প্রাথমিক ভাবে আবহাওয়া খারপ থাকার জন্যই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ব্ল্যাকবক্স উদ্ধারের পর আসল কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।

 কোঝিকোড়ে বিমান দুর্ঘটনা

কোঝিকোড়ে বিমান দুর্ঘটনা

কোঝিকোড়ে বিমান বন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে দুবাই থেকে ফেরা যাত্রী বোঝাই এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান। রান ওয়ের কাছেই দু-টুকরো হয়ে ভেঙে পড়ে বিমানটি। পাইলট সহ ১৯ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় উদ্ধার করে আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

পাইলটের দক্ষতায় কম প্রাণহানি

পাইলটের দক্ষতায় কম প্রাণহানি

বিমানের পাইলটের তৎপরতায় সব যাত্রীদের মৃত্যু হয়নি। দুর্ঘটনা ঘটলেও বিচক্ষণতার সঙ্গে বিমানের অবতরণ করানোর চেষ্টা চালিয়েছিলেন চালক। সেকারণেই মৃত্যুর হার অনেকটাই কম হয়েছে বলে দাবি করেছে এয়ার ইন্ডিয়া। চালক বায়ু সেনার পাইলট ছিলেন বলে জানা গিয়েছে।

খারাপ আবহাওয়াই কাল

খারাপ আবহাওয়াই কাল

গত ৩ দিন ধরে কেরলে প্রবল বর্ষণ শুরু হয়েছে। একাধিক জায়গায় ধস নেমেছে। কোঝিকোড়ে বিমান বন্দরে অবতরণের সময় বেশ কয়েকবার বিমানটি আকাশে চক্কর কেটেছিল বলে জানা গিয়েছে। খারাপ আবহাওয়ায় দৃশ্যমানতা কম থাকায় অবতরণ করতে পারছিলেন না পাইল। তারপরেই রানওয়ের কাছে ভেঙে পড়ে বিমানটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+