প্রধানমন্ত্রীর কপ্টার থেকে বেরোল কালো বাক্স! তদন্ত দাবি কংগ্রেসের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টারে বহন করা হচ্ছিল সন্দেহজনক কালো ট্রাঙ্ক। এমনটাই অভিযোগ করল কংগ্রেস।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টারে বহন করা হচ্ছিল সন্দেহজনক কালো ট্রাঙ্ক। এমনটাই অভিযোগ করল কংগ্রেস। আগের সপ্তাহে কর্নাটকের চিত্রদূর্গে প্রচারের গিয়েছিলেন মোদী। প্রধানমন্ত্রী নামার আগে সেই কপ্টার থেকে নামে একটি কালো ট্রাঙ্ক। নির্বাচন কমিশনের কাছে বিষয়টি নিয়ে তদন্তের দাবি করেছে কংগ্রেস। যদিও সূত্রের খবর অনুযায়ী, ট্রাঙ্কে ছিল এসপিজির নিরাপত্তা সংক্রান্ত জিনিসপত্র। যা একটি সাদা গাড়িতে তোলা হয়।

প্রধানমন্ত্রীর কপ্টার থেকে কালো বাক্স! তদন্ত দাবি কংগ্রেসের

কংগ্রেস মুখপত্র আনন্দ শর্মা বলেছেন, নির্বাচন কমিশনের তদন্ত করে দেখা উচিত ট্রাঙ্কে কী ছিল। কংগ্রেসের দাবি প্রধানমন্ত্রী কপ্টারকে একর্ট করছিল আরও তিনটি চপার। নামার পরে, একটি কালো ট্রাঙ্ক বের করা হয় এবং তাড়াতাড়ি একটি সাদা গাড়িতে তোলা হয়। যা কিনা এসপিজির গাড়ি ছিল না বলে অভিযোগ করেছে কংগ্রেস। আনন্দ শর্মা জানিয়েছেন, কর্নাটক কংগ্রেস ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে।

শর্মার সন্দেহ ট্রাঙ্কে টাকা থাকতে পারে। যদি টাকাই না থাকে, তাহলে তদন্ত চলতে দেওয়া হোক, বলেছেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী ৯ এপ্রিল চিত্রদূর্গে গিয়েছিলেন ভোট প্রচারে। সভার পরেই কংগ্রেস সমর্থকরা একটি ভিডিও টুইটারে পোস্ট করেন। যদিও সেই ভিডিও পরীক্ষা করেল দেখেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি।

কালো ট্রাঙ্ক নিয়ে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। বিষয়টিকে ভিত্তিহীন অভিযোগ বলে বর্ণনা করেছে তারা। পাল্টা কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি।
তারা বলেছে, দুর্নীতি আর কংগ্রেস সমার্থক।

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত লেটেস্ট ছবি দেখতে হলে ক্লিক করুন]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+