কোভিডের ছায়ায় শরীরেই বাড়ছে 'কালো ছত্রাক'! ভয়ঙ্কর পরিণতির কথা শোনাচ্ছেন বিশেষজ্ঞরা

করোনার ছত্রতলে বাড়ছে 'কালো ছত্রাক', দৃষ্টিশক্তি হারাচ্ছে রোগীরা

নিত্যনতুন স্ট্রেনের খোঁজ মেলায় একদিকে যেমন ক্রমশ দুর্বিষহ কোভিড পরিস্থিতি, অপরদিকে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে ব্যাহত স্বাস্থ্য পরিষেবা। করোনা-শয্যার পাশাপাশি ভ্যাকসিনের অভাবে ধুঁকছে গোটা দেশ। এমতাবস্থায় চিন্তা বাড়াচ্ছে 'কালো ছত্রাক' বা 'Black Fungus'। সম্প্রতি দিল্লির হাসপাতালে খোঁজ মিলেছে 'মিউকর্মাইসিস' নামক ছত্রাক সংক্রমণের যার জন্মদাতা কুখ্যাত কোভিড ভাইরাস!

কোভিড-মৃত্যুতে দায়ী মিউকর্মাইসিস?

কোভিড-মৃত্যুতে দায়ী মিউকর্মাইসিস?

দিল্লির বেশ কিছু নামী হাসপাতাল থেকে মিউকর্মাইসিসের খোঁজ মিলেছে। চিকিৎসকমহলের মতে, কোভিড-১৯-র এক ভয়াবহ দান হল এই মিউকর্মাইসিস। এহেন ছত্রাক সংক্রমণে লাগামহীনভাবে শরীরে ছড়িয়ে পড়তে পারে করোনা। পাশাপাশি ট্রান্সপ্লান্ট, আইসিইউ সহ দুর্বল রোগ প্রতিরোধী ক্ষমতার রোগীদের ক্ষেত্রে প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে এই 'কালো ছত্রাক'!

 গত বছরের মত চোখ রাঙাচ্ছে মিউকর্মাইসিস সংক্রমণ!

গত বছরের মত চোখ রাঙাচ্ছে মিউকর্মাইসিস সংক্রমণ!

'কালো ছত্রাক' যে আশঙ্কার কালো মেঘকে ক্রমশ ঘনীভূত করছে, তা স্পষ্ট জানিয়েছেন স্যার গঙ্গারাম হাসপাতালের অভিজ্ঞ ইএনটি বিশেষজ্ঞ ডঃ মনীশ মুন্জল। "গত দু'দিনে ৬ জনের শরীরে মিউকর্মাইসিসের খোঁজ মিলেছে। গত বছর একই কারণে বহু রোগী প্রাণ হারিয়েছিলেন", মত ডঃ মনীশের। পাশাপাশি এই ছত্রাক সংক্রমণে বহু রোগীর নাক-চোয়ালের হাড় সরাতে হয়েছিল, অনেকে খুইয়েছিলেন দৃষ্টিশক্তি, জানান চিকিৎসক।

স্টেরয়েড-ডায়াবেটিসের যুগলবন্দিতে ছত্রাকের পুষ্টি?

স্টেরয়েড-ডায়াবেটিসের যুগলবন্দিতে ছত্রাকের পুষ্টি?

গঙ্গারাম হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান ডঃ অজয় স্বরূপের মতে, "করোনা চিকিৎসায় স্টেরয়েডের যথেচ্ছ ব্যবহার ও বহু রোগীর শরীরে ডায়াবেটিসের অবস্থান, এই দুই কারণের যুগলবন্দিতে বেড়ে উঠতে পারে এহেন ছত্রাক সংক্রমণ।" অন্যদিকে কোভিড-যুদ্ধে সেরে ওঠার পরে রেহাই নাও মিলতে পারে! ডায়াবেটিস, ক্যান্সার বা কিডনি-হৃদয়ের সমস্যার মত কোমর্বিডিটিযুক্ত রোগীদের এই ছত্রাক আক্রমণ করতেই পারে, মত ডঃ অজয়ের।

 ছত্রাকের দেখা মিললেই করতে হবে বায়োপসি

ছত্রাকের দেখা মিললেই করতে হবে বায়োপসি

সহকর্মী ডঃ অজয়ের সঙ্গে সহমত হয়েছেন ডঃ মুন্জল। তাঁর মতে, "দুর্বল রোগ প্রতিরোধী ক্ষমতার রোগীরা এই ছত্রাকের প্রধান শিকার।" ডঃ মুন্জল আরও জানান, "বারেবারে নাক বন্ধ হয়ে যাওয়া, চোখ ও চিবুকে হাড় বেড়ে যাওয়া বা নাকে কালো দাগ দেখা দিলে সঙ্গে সঙ্গে বায়োপসি করে ছত্রাক প্রতিরোধী চিকিৎসা চালু করা উচিত।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+