মুজাহিদিনের নজর রয়েছে তাঁর ওপর, পাকিস্তান থেকে খুনের হুমকি বিজেপির সাক্ষী মহারাজকে
মুজাহিদিনের নজর রয়েছে তাঁর ওপর, পাকিস্তান থেকে খুনের হুমকি বিজেপির সাক্ষী মহারাজকে
পাকিস্তানের একটি নম্বর থেকে উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সোমবার তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন যে তাঁকে খুন করে ফেলার ও তাঁর উত্তরপ্রদেশের বাসভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ফোন করে।

পাকিস্তানি নম্বর থেকে হুমকি
উন্নাওয়ের এসপিকে সাক্ষী মহারাজ জানিয়েছেন যে পাকিস্তানি নম্বর থেকে তাঁকে দু'বার ফোন করা হয় সোমবার। ফোনের ওপাশ থেকে বলা হয় সাক্ষী মহারাজের বাড়িতে বোম মারা হবে। কোতওয়ালিতে তিনি অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিজেপি সাংসদ বলেন, ‘মহম্মদ গফ্ফরকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশকে সাহায্য করে তুমি নিজের মৃত্যু আমন্ত্রণ করে এনেছো।' ওই ব্যক্তি সাক্ষী মহারাজ ও তাঁর সঙ্গীকে দশদিনের মধ্যে খুন করবে বলে হুমকি দেয়।

মুজাহিদিনের নজর রয়েছে সাংসদের ওপর
সাক্ষী মহারাজকে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি আরও জানিয়েছে যে তাঁর ওপর মুজাহিদিন ২৪ ঘণ্টা নজরদারি করছে এবং সুযোগ এলেই মুজাহিদিন তাঁকে খুন করবে। বিজেপি সাংসদের গতিবিধি সবই জানে তাদের লোকজন। সাংসদ তাঁর অভিযোগে আরও জানিয়েছেন যে ওই ব্যক্তি বিজেপি ও আরএসএসের বহু নেতার নাম নিয়ে আপত্তিকর কথা বলে। সাক্ষী মহারাজ তাঁর অভিযোগে আরও উল্লেখ করেছেন যে ওই ব্যক্তি হুমকি দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবতের নামও নিয়েছিল। বিজেপি সাংসদ আরও জানান যে ওই ব্যক্তি গজওয়া-ই-হিন্দ নামে ভারতে ইসলামি শাসন প্রতিষ্ঠা করার কথাও জানায়।

মহম্মদ গফ্ফর সাংসদকে হুমকি দিয়েছিল আগে
সাক্ষী মহারাজ তাঁর অভিযোগে জানিয়েছেন যে তিনি এর আগে বহু সন্ত্রাসী সংগঠন থেকে হুমকি পেয়েছেন অতীতে। তাঁর দাবি, অতীতে উন্নাওয়েক বিচ্ছিন্নতাবাদী মতাদর্শে বিশ্বাসী কিছু মানুষ ও পিএফআই সদস্যরাও তাঁকে হুমকি দিয়েছেন। সাক্ষী মহারারাজ জানিয়েছেন, তিনি এর আগে কুয়েত থেকে মহম্মদ গফ্ফরের কাছ থেকে খুনের হুমকি পান। পরে উত্তরপ্রদেশ এসটিএফ তাকে বিজনোর থেকে গ্রেফতার করে এবং এই কারণেই তার বন্ধু সাংসদকে হুমকি দিচ্ছে।

তদন্ত করছে পুলিশ
সাক্ষী মহারাজের মতে, ওই ব্যক্তি তিন মিনিটের জন্য কথা বলেছিল এবং সে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সমস্ত বিবরণ জোগাড় করে ফেলেছে। উন্নাও এসপি রোহন পি কনায় জানিয়েছেন যে পুলিশ অভিযোগ দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications