BJP's programme Failed: ব্যর্থ বিজেপির মহা সম্পর্ক অভিযান, অসন্তুষ্ট জেপি নাড্ডা! বিপাকে বহু সংসাদের ভবিষ্যত
বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার কর্মসূচি নিয়ে থাকে। বিজেপিও তার বাইরে নয় (BJP's programme Failed)। তবে সেই কর্মসূচির কতটা সফল হল, তার ওপরে সেই রাজনৈতিক দলের ভবিষ্যতও নির্ভর করে থাকে।
উত্তর প্রদেশে বিজেপি মহা সম্পর্ক অভিযান কর্মসূচি নিয়েছিল। কিন্তু অনেক জায়গাতেই এর পারফরমেন্স খুব একটা ভাল নয়। ফলে খুশি নন বিজেপির সর্ব ভারতীয় সভাপতকি জেপি নাড্ডা। কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ (BJP's programme Failed) হওয়া নেতাদের নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব হল বিপুল সংখ্যক মানুষকে একত্রিত করা, যাতে জেলাগুলিতে মহা সম্পর্ক অভিযান সফল করা যায়। আপাতত এই কর্মসূচির সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে বিজেপির তরফে।
বিজেপি সূত্রে খবরয় জুন মাসের শেষে এই কর্মসূচির পর্যালোচনা করতে গিয়ে দেখা যায় বহু জায়গাতেই বিজেপি সাংসদদের ত্রুটি-বিচ্যুতি সামনে এসে পড়ছে। জনসভার জন্য দশ হাজার লোকের সীমা বেধে দেওয়া হলেও, অন্তত একডজন জেলায় জনসভায় উপস্থিতির হার অনেক কম ছিল (BJP's programme Failed)।
পুরো বিষয়টি পর্যালোচনা করতে বসে সভাপতি জেপি নাড্ডা অসন্তুষ্ট হন বলে জানা গিয়েছে। এব্যাপারে তিনি সংগঠনের রাজ্য সভাপতি তথা সাধারণ সম্পাদক ধর্মপাল সিং.ের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠান বলে জানা গিয়েছে। এইসব জেলায় বিজেপি সাংসদরা বিপাকে পড়তে চলেছেন বলেই জানা গিয়েছে।
বিজেপির মহা সম্পর্ক অভিযানে লোকসভা কেন্দ্র পিছু একটি করে জনসভার লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। আর সভাগুলিতে উপস্থিতির হার রাখা হয়েছিল ১০ হাজার। অনেকগুলি জেলা থেকতে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে সাংসদরা সভায় উপস্থিত থাকলেও, সেখানে উপস্থিত বিজেপি কিংবা সাধারণ মানুষের উপস্থিতির হার ছিল অনেক কম (BJP's programme Failed)।
সূত্রের খবর, যে সব জায়গায় উপস্থিতির হার খুবই কম ছিল তার মধ্যে রয়েছে, নয়ডা, কনৌজ, জৌনপুর, হাতরাস, বাহরাইচ, ঘোসি, লালগঞ্জের মতো জেলা। তবে বিজেপির স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, প্রচণ্ড গরমে জার্মান হ্যাঙ্গার রাখা যায়নি। ফলে সাধারণ মানুষের উপস্থিতি কমেছে। আর উপস্থিতি কমের দায় গিয়ে পড়েছে সংশ্লিষ্ট ইনচার্জ আর সংসদ সদস্যদের ওপরে।
তবে লোক টানতে ব্যর্থ হওয়া বিজেপি নেতাদের বিরুদ্ধে এখনই কোন ব্যবস্থ নিচ্ছে না দল (BJP's programme Failed)। তাঁদেরকে ফের একবার সুযোগ দেওয়া হচ্ছে। জনগণকে একত্রিত করতে নতুন লক্ষ্যমাত্রা দিয়ে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে, সেইসব জায়গায়। জোর দেওয়া হয়েছে জনসংযোগে।












Click it and Unblock the Notifications