Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Elections: মুস‌লিম মহি‌লাদের বোরখা সরিয়ে পরিচয়পত্র যাচাই, বিতর্কে হায়দরাবাদের বিজেপি প্রার্থী

দেশজুড়ে চলছে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। আপাতত বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি প্রথম তিন দফাতে। এমনকি চতুর্থ দফায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া এখনও পর্যন্ত(এই প্রতিবেদন লেখা পর্যন্ত) বড় কোনও ঘটনা ঘটার খবর উঠছে আসেনি। তবে দক্ষিণ ভারতের হায়দরাবাদে চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছেন বিজেপি প্রার্থী ‌মাধবী লথা।

সোমবার লোকসভা নির্বাচনের ৪র্থ পর্ব চলছে, হায়দরাবাদের একজন বিজেপি প্রার্থী মাধবী লথা তাঁর নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রে অভাবনীয় কাণ্ড ঘটিয়েছেন। ভোটার তালিকায় অসঙ্গতির অভিযোগ যাচাইয়ের জন্য বোরখা খুলে মুসলিম মহিলাদের ভোটার আইডি চেক করেছেন। যার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

বিজেপি প্রার্থীটি নির্বাচনী এলাকার আজমপুরে ১২২ নম্বর ভোটকেন্দ্র পরিদর্শন করার সময় ভোটারদের থেকে তাঁদের স্বচিত্র পরিচয় পত্র দেখতে চান, এখানেই শেষ নয় মুসলিম মহিলা ভোটাররা তাদের পরিচয় পত্র দেখালে খান্ত হননি বিজেপির প্রার্থী। তখন বোরখা সরিয়ে পরিচয় পত্রের সঙ্গে ভোটারদের মিলিয়ে দেখেন। এমন অভাবনীয় কাণ্ড অতীতে দেখা যায়নি।

বিজেপি প্রার্থীর অভিযোগ, বেশ কয়েকজন ভোটারের নাম মুছে ফেলা হয়েছে এবং কয়েকজন গোশামহলের বাসিন্দা নয় তবে তাদের নাম রাঙ্গারেডির তালিকায় রয়েছে। মাধবী লথা বলেন, "পুলিশ কর্মীদের খুব নিস্তেজ মনে হচ্ছে, তারা সক্রিয় নন, নিরাপত্তা কর্মীরা কিছুই পরীক্ষা করছে না। এখানে সিনিয়র সিটিজেন ভোটাররা আসছেন কিন্তু তালিকা থেকে তাদের নাম মুছে ফেলা হয়েছে। ভোটারদের মধ্যে কয়েকজন গোশামহলের বাসিন্দা কিন্তু তাদের রাঙ্গারেডির তালিকায় নাম রয়েছে।"

মাধবী লথা আরও বলেন, আমি একজন প্রার্থী। আইন অনুযায়ী, একজন প্রার্থীর পরিচয়পত্র যাচাই করার অধিকার রয়েছে। মি একজন মহিলা হয়ে অন্য মহিলাদের অনুরোধ করেছি - আমি কি দয়া করে আইডি কার্ডগুলি দেখতে এবং যাচাই করতে পারি? কেউ যদি এটি থেকে একটি বড় সমস্যা তৈরি করতে চায় তাহলে ধরে নিতে হবে প্রতিপক্ষরা ভয় পেয়েছে।' এই কাজের জন্য বিজেপির প্রার্থীর বিরুদ্ধে আইপিসির ১৭১সি, ১৮৬, ৫০১(১)(সি), ১৩২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

তেলেঙ্গানা রাজ্যের বিজেপি বিরোধী শিবির এই ইস্যুটিকে হাতিয়ার করতে বেশি সময় নেয়নি। বিজেপি প্রার্থী মাধবী লথার মুসলিম মহিলা ভোটারদের আইডি পরীক্ষা করা সম্পর্কে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি বলেছেন "আমি (ভিডিওটি) দেখিনি কিন্তু বিজেপি কেবল জয়ের জন্য মুসলিম ভোটের মেরুকরণের চেষ্টা করছে, কিন্তু এই সমস্ত প্রচেষ্টা আসলে মিমকে সাহায্য করার জন্য। এতে বিজেপির কোনও লাভ হবে না।


তেলেঙ্গানার ১৭টি লোকসভা আসনের জন্য ভোটগ্রহণ চলছে। সকাল ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬টার মধ্যে, কয়েকটি জায়গা বাদে যেখানে তা দুই ঘণ্টা আগে শেষ হবে।কেন্দ্রীয় মন্ত্রী ও তেলেঙ্গানা বিজেপির প্রধান কিষাণ রেড্ডি, বান্দি সঞ্জয় কুমার এবং সিনিয়র নেতা ইটালা রাজেন্দর সহ ৬২৫ জন প্রার্থী এই রাজ্যে থেকে লড়াই করছেন। গত বিধানসভায় এই রাজ্যে জয় পেয়েছে কংগ্রেস। ফলে এবার কঠিন পরীক্ষা বিজেপির জন্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+