আলিগড় বিশ্ববিদ্যালয় চত্বরে মন্দির গড়ে তোলার দাবি! 'ডেডলাইন' দিয়ে দিল গেরুয়া শিবির
মন্দির গড়ে তুলতে হবে বিশ্ববিদ্যালয় চত্বরে। আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভিতর মন্দিরের দাবি তুলে সোচ্চার বিজেপির যুব উইং।
মন্দির গড়ে তুলতে হবে বিশ্ববিদ্যালয় চত্বরে। আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভিতর মন্দিরের দাবি তুলে সোচ্চার বিজেপির যুব উইং। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ের হিন্দু পড়ুয়াদের জন্য এমন পদক্ষেপ নেওয়া উচিত। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এমনই তথ্য প্রকাশিত হয়েছে।

BJP Youth wing writes to Aligarh Muslim University Vice-Chancellor demanding construction of a temple in AMU premises; BJP Youth Wing District President Mukesh Singh Lodhi says, "we're giving AMU VC 15 days to reply, or we'll go with thousand of our workers for 'murti sthapana'" pic.twitter.com/JFtnaoFy48
— ANI UP (@ANINewsUP) February 8, 2019
বিজেপির যুব সংগঠনের দাবি, আগামী ১৫ দিনের মাথায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভিতরে মন্দির স্থাপিত না হলে, তাঁরা নিজেরাই গিয়ে মূর্তি স্থাপন করে দেহে। এমনই দাবি জানিয়েছেন বিজেপির যুব সংগঠনের জেলা প্রেসিডেন্ট মুকেশ সিং। উল্লেখ্য, আলিগড়রের বিজেপি বিধায়কের নাতি অজয় সিং গতবছর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সরস্বতী মন্দির গড়ে তোলার দাবি জানান। অজয় ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দাবি নিয়ে তোলপাড় হলেও, তা বাস্তবায়িত হয়নি।












Click it and Unblock the Notifications