বুলন্দশহর অশান্তিতে বজরং-ভিএইচপি 'যোগ'! নাম জড়িয়েছে বিজেপি যুব মোর্চারও

গোহত্যার অভিযোগকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উত্তরপ্রদেশের বুলন্দশহর। সোমবারের অশান্তিতে নাম জড়িয়েছে বিজেপি যুব মোর্চার। এফআইআর-এ রয়েছে ভিএইচপি নেতার নাম।

গোহত্যার অভিযোগকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উত্তরপ্রদেশের বুলন্দশহর। সোমবারের অশান্তিতে নাম জড়িয়েছে বিজেপি যুব মোর্চার। এফআইআর-এ রয়েছে ভিএইচপি নেতার নাম। বিজেপি যুব মোর্চার সহসভাপতি শিখর আগরওয়াল, বজবং দলের জেলা স্তরের নেতা যোগেশ রাজ এবং ভিএইচপি নেতা উপেন্দ্র রাঘবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ঘটনায় য়ুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেও প্রশ্ন তুলছেন বিরোধীরা।

বুলন্দশহর অশান্তিতে বজরং-ভিএইচপি যোগ! নাম জড়িয়েছে বিজেপি যুব মোর্চারও

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিসের গুলিচালনার পর পুলিশ ইনস্পেক্টরকে খুব সামনে থেকে গুলি করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাতও করা হয়। পাথর দিয়েও তাকে আঘাত করা হয়। ওই ইনস্পেক্টর পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি বাহিনী চেয়েছিলেন বলে জানা গিয়েছে। পরিকল্পিতভাবে ওই পুলিশকর্মীকে হত্যা করা হয় বলে অনুমান। কেননা মৃত পুলিশকর্মী ২০১৫ সালে গোরক্ষার নামে হত্যাকাণ্ডের তদন্তকারী অফিসার ছিলেন বলে জানা গিয়েছে। সেই ঘটনায় আখলাখ খান নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছিল।

ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। গোটা শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+