বিজেপি নেতার পা ধোয়া জল খেলেন সমর্থক, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল ঝাড়খণ্ডে

ঝাড়খণ্ডের বিজেপি নেতা নিশিকান্ত দুবেকে ঘিরে বিতর্ক চরমে উঠল। একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে যেখানে দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানে নিশিকান্তর পা ধুইয়ে দিচ্ছেন এক সমর্থক। পরে সেই পা ধোয়া জল খেয়ে নিচ্ছেন।

ঝাড়খণ্ডের বিজেপি নেতা নিশিকান্ত দুবেকে ঘিরে বিতর্ক চরমে উঠল। যার জেরে চূড়ান্ত বিপাকে গেরুয়া শিবির। একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে যেখানে দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানে নিশিকান্তর পা ধুইয়ে দিচ্ছেন এক সমর্থক। তারপরে সেই পা ধোয়া নোংরা জল খেয়ে নিচ্ছেন।

বিজেপি নেতার পা ধোয়া জল খেলেন সমর্থক

যদিও এই ট্রোলিংয়ের পাল্টা হিসাবে নিশিকান্ত বলেছেন, দলের সমর্থকদের এই ভালোবাসা কেউ বুঝবেন না।

তাতে সমালোচনা অবশ্য থামছে না। রবিবার নির্বাচনী প্রচারে গোড্ডায় গিয়েছিলেন নিশিকান্ত। তাঁর বক্তব্য শেষ হওয়ার পরই জনৈক পবন নামে এক সমর্থক এসে নিশিকান্ত নামে ওই বিজেপি নেতার পা ধুইয়ে দেন। একটি কাঁসার থালায় পা ধোওয়ানোর পরে সেই নোংরা জল হাতে করে চরণামৃতের মতো মুখে ঢেলে দেন।

সেই দৃশ্য ভিডিও বন্দি হয়। উপস্থিত সকলে চিৎকার করে হাততালি দিয়ে সকলে দুজনকেই অভিনন্দন জানান। নিশিকান্ত জিন্দাবাদ ধ্বনিও দেওয়া হয়। ট্রোলিং নিয়ে নিজেকে বাঁচাতে গিয়ে নিশিকান্ত বলেছেন, 'মহাভারতে ভগবান কৃষ্ণও সুদামার পা ধুইয়ে দিয়েছিল। আমি কোনওদিন সুযোগ পেলে পবনের পা ধুইয়ে দেব।'

এই নিশিকান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত স্নেহভাজন বলে জানা গিয়েছেন। ক্ষমা চাওয়ার বদলে তিনি যেভাবে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করেছেন তার কড়া সমালোচনা করেছে কংগ্রেস, বহুজন সমাজ পার্টি নেতৃত্ব।

এর আগে চারজন খুনে অভিযুক্তর সমস্ত আইনি খরচ দেবেন বলে বিতর্ক বাঁধিয়েছিলেন এই বিজেপি সাংসদ। ওই চার ব্যক্তি গণধোলাই করে খুনের অভিযোগে অভিযুক্ত ছিল। তবে তাদের পাশে দাঁড়িয়ে সমালোচনা কুড়ান নিশিকান্ত দুবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+