নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে বিজেপি-র নির্বাচনী প্রার্থী গ্রেফতার
দেশে একের পর এক যৌন হেনস্থার ঘটনা নিয়ে সরব বিভিন্ন মহল। নারী নিরাপত্তার প্রশ্ন তুলে অনেকেই কাঠ গড়া দাঁড় করিয়েছে কেন্দ্রের বিজেপি সরকারকে।
দেশে একের পর এক যৌন হেনস্থার ঘটনা নিয়ে সরব বিভিন্ন মহল। নারী নিরাপত্তার প্রশ্ন তুলে অনেকেই কাঠ গড়া দাঁড় করিয়েছে কেন্দ্রের বিজেপি সরকারকে। এছাড়াও ধর্ষণ প্রসঙ্গে একের পর এক বিজেপি নেতার মন্তব্য় ঘিরেও দানা বেঁধেছে বিতর্ক, চড়েছে সমালোচনার সুর। এরই মধ্যে, চেন্নাইতে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক বিজেপি কর্মী তথা নির্বাচনের প্রার্থীর বিরুদ্ধে।

পেশয়া আইনজীবী, বিজেপির কর্মীর চেন্নাইয়ের প্রেম আনন্দের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। ট্রেনে ওই নাবালিকাকে তিনি হেনস্থা করেন বলে অভিযোগ। এ নিয়ে নাবালিকা নিজেই এরোদ পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে প্রেম আনন্দকে গ্রেফতার করা হয়েছে পকসো আইনের আওতায়। উল্লেখ্য, ২০০৬ সালের তামিলনাড়ুরক আর কে নগর নির্বাচনী এলাকায় বিজেপি-র প্রার্থী ছিলেন প্রেম আনন্দ।
পুলিশ জানিয়েছে, অভিযোগকারিনীর সঙ্গে যখন হেনস্থার ঘটনা ঘটে, তখন মেয়েটি চেঁচিয়ে ওঠে। সেই সময় অভিযোগকারিনী ও তাঁর পরিবারকে আনন্দ হুমকি দিয়েছেন বলে অভিযোগ। সূত্রের দাবি, আনন্দ তাঁর বিজেপি নেতা মন্ত্রীদের সঙ্গে যোগ ও আরএসএস যোগ নিয়ে মেয়েটিকে হুমকি দেন। এরপরই সমস্ত ঘটনা পুলিশের কাছে জানানো হলে, তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে ওই বিজেপি নেতা প্রেম আনন্দকে গ্রেফতার করে পুলিশ।












Click it and Unblock the Notifications