নীতীশ কুমারের জন্য কতটা লাভবান হবে NDA? লোকসভা নির্বাচনে কত আসন পাবে BJP, বড় ভবিষ্যদ্বাণী পিকের
Prashant Kishor: একদিন আগে পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূলের সম্ভাব্য আসন প্রাপ্তি নিয়ে ভবিষ্যদ্বাণী করে শোরগোল ফেলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। এবার সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির আসন প্রাপ্তি নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। পাশাপাশি তিনি নীতীশ কুমারের এনডিএ-তে ফেরা নিয়ে বিজেপির লাভ ক্ষতি নিয়ে মন্তব্য করেছেন।
নীতীশ কুমারের এনডিএ-তে ফেরা নিয়ে প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপি বিরোধীদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ জয়ে নীতীশ কুমারকে ফেরত নিয়ে এসেছে। কেননা নীতীশ কুমাক ইন্ডিয়া ব্লক তৈরি করেছিলেন। সেখানকার অন্যতম নেতাও হয়েছিলেন। কিন্তু তাঁর শিবির ত্যাগে বিরোধী মানসিকভাবে ধাক্কা খেয়েছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের এনডিএ-তে ফেরার ফলে বিজেপির ক্ষতি হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন প্রশান্ত কিশোর। নীতীশ কুমারের নিজের বড় কোনও ভোট ব্যাঙ্ক নেই। এছাড়া নীতীশ কুমার এনডিএ-তে ফেরায় বিজেপি বেশি আসনে লড়াই করতে পারবে না। বিজেপি আগেই জানত বিহারের তারা ভাল ফল করবে। কিন্তু নীতীশ কুমারকে এনডিএ-তে ফিরিয়ে এনে তারা কোনও নির্বাচনী সুবিধা পাবে না বলে মন্তব্য করেছেন প্রশান্ত কিশোর।
অন্যদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, দলের নিচুতলার নেতা-কর্মীদের জন্য ৩৭০ আসনের টার্গেট বেধে দেওয়াটা একটি লক্ষ্যমাত্রা মাত্র। এটা শুধুমাত্র একটা টার্গেট। বিজেপি নিজে থেকে ৩৭০ টি আসন পাবে না বলে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, শেষ পর্যন্ত যদি বিজেপি ৩৭০ টি আসন পেয়ে যায়, তাহলে তিনি অবাকই হবেন। তিনি এনডিএ জোটের লক্ষ্যমাত্রা নিয়েও সংশয় প্রকাশ করেছেন।
প্রসঙ্গত ফেব্রুয়ারির শুরুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ৩৭০ টি আসনের লক্ষ্যমাত্রা রেখেছে, কারণ এটি ৩৭০ অনুচ্ছেদের বিষয়টি সরিয়ে দিয়েছে। শুধু তিনিই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, বিজেপি যদি একা ৩৭০টি আসন না পায়, তাহলে এনডিএ ৪০০ আসনের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবে না।
শনিবার ভোটকুশলী প্রশান্ত কিশোর বলেছিলেন, বিজেপি পশ্চিমবঙ্গে প্রচুর জনসমর্থন আদায় করে নিয়েছে। সন্দেশখালির অশান্তি লোকসভা নির্বাচনে তাদের আরও সুবিধা করে দিতে চলেছে বলেই মনে করেন তিনি। ২০১৯ সালের জয়ী আসন সংখ্যার নিচে তারা যাবে না। তিনি আরও বলেছেন, তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা বাড়তে থাকায়, তাদের এলাকা দখলে রাখা কঠিন হবে। প্রশান্ত কিশোর মনে করেন, বিজেপি এবারের লোকসভা নির্বাচনে ২০১৯-এর থেকেও ভাল ফল করবে।












Click it and Unblock the Notifications