মণিপুর উপনির্বাচনেও পদ্ম শিবিরের জয়জয়কার, উত্তরপূর্বে আরও শক্তি বাড়ানোর পথে বিজেপি

মণিপুর উপনির্বাচনে ভালো ফল করার পথে বিজেপি সিনঘাট আসনে জয়ী বিজেপি প্রার্থী জিনসুয়ানহাউ। ওয়ানগই আসনে এগিয়ে বিজেপি প্রার্থী ওইনাম লুখোই সিং। ওয়ানগই, সিনঘাট ছাড়াও ওয়ানজিং টেন্থা, সাইতু এবং লিলং আসনের উপনির্বাচনের ফল প্রকাশ হচ্ছে এদিন। এই আসনগুলির মধ্যে চারটিতেই এগিয়ে বিজেপি। একটি আসনে প্রাথমিক ভাবে এগিয়েও পড়ে পিছিয়ে পড়ে কংগ্রেস।

একটি আসনে নির্বাচনের আগেই জয়ী হয় বিজেপি

একটি আসনে নির্বাচনের আগেই জয়ী হয় বিজেপি

মণিপুরে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই একটি আসনে জয়লাভ করেছিল বিজেপি। ২৪ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সিনঘাট কেন্দ্রের নির্দল প্রার্থী নিজের মনোয়নপত্র প্রত্যাহার করেন। এরপর ৭ নভেম্বর বাকি ৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

মণিপুরে বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল কংগ্রেস

মণিপুরে বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল কংগ্রেস

চলতি বছরে মণিপুর বিধানসভায় বাদল অধিবেশন শুরু হওয়ার আগেই বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল কংগ্রেস। ন্যাশনাল পিপলস পার্টি, নাগা পিপলস ফ্রন্ট, তৃণমূলের সঙ্গে জোট বেধে বিজেপি সরকার গঠন করেছিল বিজেপি।

৯ বিজেপি বিধায়কের ইস্তফা

৯ বিজেপি বিধায়কের ইস্তফা

মণিপুরে বিজেপি নেতৃত্বাধীন সরকার একাধিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছিল। রাজ্যসভা ভোটের আগে ৯ বিধায়কের ইস্তফায় মণিপুরে সংখ্যালঘু হয়ে যায় বিজেপির সরকার। এর জেরে মুখ্যমন্ত্রী বীরেন সিংও দলের অন্দরে বিদ্রোহের মুখে পড়ছিলেন৷

উপনির্বাচনের ফলাফল খুব গুরুত্বপূর্ণ

উপনির্বাচনের ফলাফল খুব গুরুত্বপূর্ণ

ওই সংকট তখনই শেষ হয়, যখন হস্তক্ষেপ করেন উত্তর-পূর্ব ভারতের বিজেপিরর প্রধান সংকটমোচনকারী নেতা তথা নর্থ-ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সর আহ্বায়ক হিমন্ত বিশ্বশর্মা এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং এনপিপি নেতা করনাড সাংমা৷ এই পরিস্থিতিতে এই উপনির্বাচনের ফলাফল খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+