বিজেপির সমর্থন প্রত্যাহার! জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা
জম্মু ও কাশ্মীর সরকারের ওপর সমর্থন তুলে নিল বিজেপি। এদিন বিধায়কদের জরুরি বৈঠক হয়। সেখানেই সমর্থন প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
জম্মু ও কাশ্মীর সরকারের ওপর সমর্থন তুলে নিল বিজেপি। এদিন বিধায়কদের জরুরি বৈঠক হয়। সেখানেই সমর্থন প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সম্পর্কে সভাপতি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাও হয়।

পিডিপির সঙ্গে পথ চলা অসম্ভব। জানানো হয়েছে বিজেপির তরফে। উপত্যকায় জঙ্গি কার্যকলাপ বেড়েছে বলে অভিযোগ করেছে বিজেপি।
বিজেপির অভিযোগ, পিডিপি চাইছিল সংঘর্ষ-বিরতি যেন প্রত্যাহার করা না হয়। সে কথা মেনে নিতে চায়নি বিজেপি। বিজেপির তরফে রাজ্যপাল এনএন ভোরার কাছে চিঠি পাঠিয়ে সমর্থন প্রত্যাহারের কথা জানানো হয়েছে। সংখ্যালঘু হয়ে পড়ায় জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা দেখা দিয়েছে।

বিজেপির তরফে জম্মু ও কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত নেতা রাম বাধব বলেছেন, রাজ্যে মানুষের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। সম্প্রতি সেখানে বর্ষীয়ান সাংবাদিক সুজাত বুখারিকে খুন করা হয়। সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে বিজেপির তরফে।
বিজেপির তরফে জানানো হয়েছে, সেখানে শান্তি ও উন্নতি চাইছে তারা। মানুষের কথা ভেবেই তিনবছর আগে পিডিপিকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications