'বিজেপি মাফিয়াদের সঙ্গে মিলে কংগ্রেস সরকার ফেলার চেষ্টায়', কড়া তোপ কমলনাথের
'বিজেপি মাফিয়াদের সঙ্গে মিলে সরকার ফেলার চেষ্টায়', বিজেপি মাফিয়াদের সঙ্গে
মধ্যপ্রদেশে এই মুহূর্তে কংগ্রেসের কমলনাথ সরকারকে উৎখাত করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি। এমনই দাবি হাত শিবিরের। অন্যদিকে, বিজেপি এমন দাবি কার্যত নস্যাৎ করে দিয়েছে। আর বিজপির সেই দাবি ঘিরেই একের পর এক তোপ দেগেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ।

মাফিয়াদের সঙ্গে মিলে বিজেপি উৎখাতের রাস্তায়
মাফিয়াদের সঙ্গে মিলে বিজেপি মধ্যপ্রদেশ সরকার উৎখাতের চেষ্টা করছে। এমন দাবি তুলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ জানিয়েছেন, 'অসফলের মতো করে বিজেপি কংগ্রেসের সরকারকে অস্থির পরিস্থিতিতে ফেলতে চাইছে। স্পিকার , আর ডেপুটি স্পিকার নির্বাচনের সময়, আর বাজেট সেশনে আমরা সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেব।'

বিজেপির সাফ দাবি
'অপারেশন কমল' নামের কোনও অভিযান কংগ্রেস সরকারকে ফেলতে বিজেপি শুরুই করেনি বলে দাবি মধ্যপ্রদেশ বিজেপি সরকারের। মধ্যপ্রদেশ বিজেপির নেতা নরোত্তম মিশ্র এই বিষয়ে কংগ্রেসের দিকে তোপ দাগেন।
|
'কংগ্রেস নেতারা কাজ করতে পারছেন না'
বিজেপির দাবি, কংগ্রেসে থেকে কংগ্রেস নেতারা কাজ করতে পারছেন না। এমনই দাবি তুলে মধ্যপ্রদেশ বিজেপির প্রধান নরোত্তম দাস বলেন, ' বিধায়করা (কংগ্রেস) আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। কংগ্রেস নেতারা বলছেন তাঁরা কাজ করতে পারছেন না। তাঁরা মানুষের কাছে জবাব দিতে পারছেন না। আমার সঙ্গে কংগ্রেসের ১৫ থেকে ২০ জন বিধায়ক রয়েছেন।'

মধ্যপ্রদেশের ভোট গণিত কী বলছে?
মধ্যপ্রদেশে ভোট গণিত বলছে, ২৩১ টি আসনের ম্যাজিক ফিগার ১১৫ টি আসন। এই পরিমাণ আসন যার দখলে থাকবে, তিনিই মধ্যপ্রদেশের তখতে বসবেন। সেই মতো কংগ্রেস ১১৪ জন বিধায়ক নিয়ে মধ্যপ্রদেশের শাসকের আসনে রয়েছে। কংগ্রেসের রয়েছে ১০৭ জন বিধায়ক। এদিকে, শোনা যাচ্ছে কংগ্রেসের ঘর ভেঙে ১০ জনকে নিজের দিকে করেছে বিজেপি। বর্তমানে মধ্যপ্রদেশে বিধায়কের সংখ্যা ২২৮ জন। দুই বিধায়কের মৃত্যুতে মাঝে রয়েছে ২ টি শূন্যস্থান।












Click it and Unblock the Notifications