Bypoll Results: ত্রিপুরায় দুই আসনেই জয়! লোকসভার আগে স্বস্তি বিজেপির
Bypoll Results: ত্রিপুরায় বড় জয় বিজেপির। ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (Boxanagar Dhanpur Bypolls Results) জয় বিজেপি প্রার্থীদের।
আজ শুক্রবার সকাল থেকেই অন্যান্য কেন্দ্রের সঙ্গেই ভোট গণনা শুরু হয় ত্রিপুরার ধনপুর এবং বক্সনগর বিধানসভা (Tripura Bypoll Results) কেন্দ্রে। একেবারে কড়া নিরাপত্তার মধ্যে হয় ভোট গণনা। তবে গণনা শুরু হতেই এগোতে শুরু করে বিজেপি প্রার্থীরা। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দুই কেন্দ্রেই জয় ছিনিয়ে নিল বিজেপি।

গত পাঁচ তারিখ ধুপগুড়ি সহ একাধিক রাজ্যের বিধানসভা আসনে ভোট হয়। সেই তালিকায় ধনপুর এবং বক্সনগর বিধানসভা (Bypoll Results) কেন্দ্রও। জানা যাচ্ছে, বক্সনগরে সিপিএম প্রার্থী বিজেপি প্রার্থী তফজল হোসেনের কাছে হেরেছেন।
৩০ হাজার ২৩৭ ভোটে পরাজিত হয়েছে সিপিএম প্রার্থী। এই আসনটি সিপিএমের শক্ত ঘাঁটি ছিল। আর সেখানেই এবার ফুটল পদ্মফুল। অন্য দিকে ধনপুর কেন্দ্রে সিপিএম প্রার্থীর হেরেছেন বিজেপির কাছে। প্রায় ১৮ হাজার ৮৭১ ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ।
বলে রাখা প্রয়োজন, TIPRA মোথা এবং কংগ্রেস বক্সানগর এবং ধনপুর আসনে কোনও প্রার্থী দেয়নি। ফলে ত্রিপুরার এই দুই কেন্দ্রেই মূলত বিজেপির লড়াই ছিল সিপিএমের সঙ্গে। ফলে বড় চ্যালেঞ্জ ছিল বিজেপির কাছে। অন্তত লোকসভার আগে এই দুই আসনে লড়াই ছিল সে রাজ্যের বিজেপির কাছে প্রেস্টিজিয়াস ফাইট।
অন্যদিকে সিপিআই-এম-এর শামশুল হক ত্রিপুরার বক্সানগর বিধানসভা আসন থেকে বিধায়ক ছিলেন। হঠাত করেই তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে খালি ছিল এই আসন। কমিশনের নিয়ম মেনেই সেখানে ভোট হয়।
অন্যদিকে ধনপুর আসনে বিধায়ক ছিলেন প্রতিমা ভৌমিক। বর্তমানে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এর ফলে ওই আসন থেকে ইস্তফা দেন প্রতিমা ভৌমিক। এরপর থেকে সেই আসন খালি ছিল। সেখানেও ভোট করায় কমিশন। তবে দুই আসনেই বিজেপি প্রার্থীদের জয়ের পর সে রাজ্যে বিধায়কের সংখ্যা আরও বাড়ল।
ত্রিপুরা ছাড়াও এদিন ধূপগুড়ি সহ বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা উপ-নির্বাচনের ফল প্রকাশ (Bypoll Results) করা হয়। আর সেই ফল যথেষ্ট চিন্তায় ফেলেছে বিজেপি নেতৃত্বকে।












Click it and Unblock the Notifications