হরিয়ানার সেমিফাইনালে কংগ্রেসকে হারিয়ে জিন্দ জিতে নিল বিজেপি

জিন্দের একটি আসনে বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশিত হল এদিন।

হরিয়ানায় এবছরই লোকসভা নির্বাচনের পর বিধানসভা নির্বাচন রয়েছে। তবে জিন্দের একটি আসনে বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশিত হল এদিন। বিজেপির টিকিটে দাঁড়ানো কৃষণ মিদ্দা ১২ হাজার ভোট পেয়ে এই আসনে জয়ী হয়েছেন। আগে এই আসনটি আইএনএলডি দলের ছিল।

হরিয়ানার সেমিফাইনালে কংগ্রেসকে হারিয়ে জিন্দ জিতে নিল বিজেপি

এই আসনে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন দলের মুখপাত্র রণদীপ সিং সূরযেওয়ালা। যিনি কৈথাল থেকে বিধায়ক হলেও এই আসনে লড়াই করেন। তবে বিজেপি প্রার্থীর কাছে হেরে গিয়েছেন।

হরিচাঁদ মিদ্দা এই আসনে জয়ী প্রার্থী ছিলেন। তাঁর মৃত্যুর পরে উপনিবাচন হলে ছেলে কৃষণ মিদ্দা বিজেপির টিকিটে দাঁড়িয়ে জয় পেয়েছেন।

এই আসনে চতুর্মুখী লড়াই ছিল। বিজেপি, কংগ্রেস ছাড়াও আইএনএলডি ও নতুন জননায়ক জনতা পার্টিও ভোটে দাঁড়ায়।

এই আসনে প্রথম পর্বের ভোটে জেজেপি-র দিগ্বিজয় চৌতালা এগিয়ে ছিলেন। পরে তিনি দ্বিতীয় স্থানে চলে আসেন। এই দিগ্বিজয় আইএনএলডি নেতা অজয় চৌতালার পুত্র। তবে বাবার সঙ্গে মনোমালিন্যের জেরে গত ডিসেম্বরে আলাদা দল করে নির্বাচনে নেমেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+