তৃণমূলের পশ্চিমবঙ্গের কৌশল ব্যর্থ, ত্রিপুরায় সংখ্যালঘুদের ব্যাপক হারে ভোট বিজেপিকে
তৃণমূলের পশ্চিমবঙ্গের কৌশল ব্যর্থ, ত্রিপুরায় সংখ্যালঘুদের ব্যাপক হারে ভোট বিজেপিকে
ত্রিপুরায় (Tripura) বিজেপি (BJP) প্রত্যাশিতভাবেই বিরোধীদের হারিয়ে পুরসভা ও নগর পঞ্চায়েতগুলিতে ক্ষমতা দখল করেছে। ২৫ নভেম্বর হওয়া ভোটে বিজেপির বিরুদ্ধে ব্যাপক হারে হামলার অভিযোগ তোলা হয়েছিল বিরোধীদের বিরুদ্ধে। ফলাফল বেরনোর পরে দেখা যাচ্ছে, ওই রাজ্য জুড়ে মুসলিম (muslim) অধ্যুষিত ওয়ার্ডগুলিতে তৃণমূল (trinamool congress) সেভাবে ভোটই পায়নি।

তৃণমূলের হতাশাজনক ফল
এদিনের প্রকাশিত ফল পর্যবেক্ষণ করলে দেখা যাবে, তৃণমূলের আক্রমণাত্মক প্রচার, তারকাখচিত প্রচার এবং কলকাতার নেতাদের নিয়ে প্রচার সেরকমভাবে প্রভাব ফেলতে পারেনি। প্রায় ৯৯ শতাংশ আসন দখল করেছে শাসক বিজেপি। পাশাপাশি আগরতলা কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ফলও বিক্ষুব্ধ বিজেপি বিধায়কের জন্য ক্ষতিকারক হয়ে উঠতে পারে।

মুসলিম অধ্যুষিত এলাকায় বিজেপির ব্যাপক জয়
এবার ত্রিপুরায় পুরসভা ও নগর পঞ্চায়েতগুলির নির্বাচনে মুসলিম অধ্যুষিত এলাকায় বিজেপি ব্যাপক জয় পেয়েছে। এব্যাপারে উল্লেখযোগ্য হল সোনামুড়া নগর পঞ্চায়েত এবং কৈলাশহর পুরসভার ফলাফল। এলাকার সবকটি আসনেই জয় পেয়েছে বিজেপি। এইসব এলাকা মুসলিম অধ্যুষিত।

তৃণমূলের পশ্চিমবঙ্গের কৌশল ব্যর্থ
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, পুরসভা ও নগর পঞ্চায়েতগুলির অনেক ওয়ার্ডেই মুসলিম ভোট নির্নায়ক ফ্যাক্টর। যা তৃণমূল তাদের পক্ষে আনতে ব্যর্থ হয়েছে। যেতেতু সোনামুড়া এবং কৈলাশহর মুসলিম অধ্যুষিত, তাই তৃণমূলের সেই ব্যর্থতা আরও প্রকট হয়ে উঠেছে। ফলে অনেকেই বলছেন, তৃণমূলের পশ্চিমবঙ্গের কৌশল ত্রিপুরায় ফলল না। তবে এই মুসলিম ভোট ব্যাঙ্ক একটা সময়ে সিপিএম-এর অনুগত ছিল। এবার তা হাতছাড়া হয়েছে প্রাক্তন শাসকের।

ফিরহাদের প্রচার ব্যর্থ
তৃণমূলের তরফে কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিমকে সোনামুড়ায় প্রচারের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ফলাফলে দেখা গিয়েছে ১৩ ওয়ার্ডের সোনামুড়া নগর পঞ্চায়েতের চারটি ওয়ার্ডে তৃণমূল তৃতীয় স্থানে নেমে গিয়েছে। অন্যদিকে বিএমএস সমর্থিত নির্দল প্রার্থীরা চতুর্থস্থানে থাকলেও সিপিএম রয়েছে দ্বিতীয় স্থানে।অন্যদিকে কৈলাশহর হল এমন শহুরে এলাকা যেখানে মুসলিম ভোট জয় পরাজয় নির্ধারণ করে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, সেখানে তৃণমূলের বেঙ্গল মডেল ব্যর্থ হয়েছে। কেননা বিজেপি প্রার্থী মুসলিম অধ্যাষুত ওয়ার্ডগুলিতে ভালভাবেই জয়লাভ করেছে।

তৃতীয় স্থানে সুদীপ রায়বর্মণ ঘনিষ্ঠ প্রার্থী
আগরতলায় ৫ নম্বর ওয়ার্ডের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাবে সেখানকার সুদীপ রায়বর্মন ঘনিষ্ঠ তৃণমূল প্রার্থী তৃতীয় স্থানে চলে গিয়েছেন।
সব ফলাফল বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃণমূলের দাবি সত্ত্বেও মুসলিম ভোটে তারা উল্লেখযোগ্য কোনও প্রভাব ফেলতে পারেনি। অন্যদিকে বিজেপি প্রার্থীদের সহজ জয় বলে দিচ্ছে মুসলিমরা ত্রিপুরায় বিজেপির পক্ষে ব্যাপক হারে ভোট দিয়েছে।












Click it and Unblock the Notifications