উত্তরাখণ্ডের পিথোরাগড় দখলে রাখল বিজেপি
সিঁধ কাটতে পারল না কংগ্রেস, উত্তরাখণ্ডের পিথোরাগড় বিধানসভা কেন্দ্রটি নিজের দখলেই রাখল বিজেপি। প্রায় ৩০০০-র বেশি ভোটে কংগ্রেসের অঞ্জু লুন্থিকে হারিয়েছে বিজেপির চন্দ্রা পন্থ। বিজেপি পেয়েছে ২৬,০৮৬টি ভোট
সিঁধ কাটতে পারল না কংগ্রেস, উত্তরাখণ্ডের পিথোরাগড় বিধানসভা কেন্দ্রটি নিজের দখলেই রাখল বিজেপি। প্রায় ৩০০০-র বেশি ভোটে কংগ্রেসের অঞ্জু লুন্থিকে হারিয়েছে বিজেপির চন্দ্রা পন্থ। বিজেপি পেয়েছে ২৬,০৮৬টি ভোট। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ২২,৮১৯টি ভোট।

জুন মাসে বিজেপি বিধায়ক প্রকাশ পন্থের মৃত্যুর কারণেই এই কেন্দ্রে উপনির্বাচন হয়। প্রকাশ পন্থের স্ত্রীকেই এই কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। সেকারণেই আসন দখলে রাখা ছিল বিজেপির কাছে সম্মান রক্ষার লড়াই। সেকারণেই এই কেন্দ্রে প্রচারে প্রায় সর্বশক্তি প্রয়োগ করেছিলেন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়ত। ফলাফল প্রকাশের পরেই মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়ত ধন্যবাদ জানিয়েছেন বিধানসভাকেন্দ্রের প্রার্থীদের।
কংগ্রেসের প্রাণপণ চেষ্টা চালিয়েছিল এই কেন্দ্রে বিজেপিকে ধরাশায়ী করতে। কিন্তু শেষ রক্ষা হল না। তবে খুব বেশি যে ভোটের মার্জিন হয়নি। সেটাতেই আশা দেখছেন তাঁরা।












Click it and Unblock the Notifications