Arunachal Pradesh:লোকসভা ভোটের আগেই গেরুয়া ঝড় অরুণাচলে, একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকারে BJP
অরুণাচল প্রদেশে গেরুয়া ঝড়। বিধানসভা নির্বাচনে ফলাফল প্রকাশিত হল আজ। তাতেই উত্তর পূর্বের এই সীমান্ত রাজ্যে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের আগে বিজেপির এই বিপুল জয় নিঃসন্দেহে বড় প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
অরুণাচল প্রদেশের ৬০ আসনের বিধানসভা কেন্দ্র। তার মধ্যে কেবল বিজেপি জয়ী হয়েছে ৪৪ট আসনে। অর্থাৎ অনায়াসেই একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে গিয়েছে বিজেপি। ১০টি আসনে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে গেরুয়া শিবির। বেলা গড়াতেই অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে উল্লাস শুরু করে দিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন।

১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বাকি ৫০টি আসনের মধ্যে ৩৪টিতেই বিজেপি জিতেছে। এনপিপি পেয়েছে ৫িট আসন। পিপিলস পার্টি অব অরুণাচল এবং এনসিপি ২টি করে আসন পেয়েছে। আর তিনটি আসনে জয়ী হয়েছে নির্দল প্রার্থীরা। কাজেই একেবারে অনায়াসে বিজেপির জয় বলা চলে এই ফলাফলকে।
বাজেট অধিবেশনে বক্তৃতা করার সময় প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেছিলেন তৃতীয়বার যদি এনডিএ সরকার ক্ষমতায় আসে তাহলে পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ নজর থাকবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছিল। উত্তর-পূর্বের রাজ্য বিশেষ করে অরুণাচল প্রদেশের উন্নয়নে মন দিয়েছিল মোদী সরকার। রাস্তাঘাট থেকে সেতু নির্মাণ একাধিক প্রকল্পে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে অরুণাচল প্রদেশে যার কারণে এই সীমান্ত রাজ্যে এখন পর্যটকদের আনাগোনাও বেড়েছে। ফলে আর্থিক দিক দিয়ে বাসিন্দারা উপকৃত হচ্ছেন।
মোদী সরকার বারবার দাবি করেছে উত্তরপূর্বের রাজ্য গুলির উন্নয়নে এতোদিন তারা যে কাজ করেছে এর আগে কোনও সরকার এতোটা উন্নয়নের কাজ করেনি। তারাই প্রথম উত্তর পূর্বের মানুষের কথা ভবে কাজ করেছে। ইউপিএ সরকার যতদিন ক্ষমতায় থেকেছে ততদিন তারা উত্তর পূর্বের রাজ্যগুলিকে ব্রাত্য করে রেখেছিল বলে অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।
অরুণাচল প্রদেশে যে কয়েকটি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তার মধ্যে পেমা খান্ডু একটি। ২০১৯-র লোকসভা ভোটে বিজেপি ৪১টি আসন পেয়েছিল অরুণাচল প্রদেশে। এবারও সেই অঙ্কের ধারাই তারা বজায় রেখেছে এই সীমান্ত রাজ্যে। আবারও মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছে পেমা খান্ডু।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications