৩৫-৪০টি আসন পেয়ে বিজেপি জিতবে ত্রিপুরায়, হিমন্তের গলায় নয়া আত্মবিশ্বাসের সুর

ত্রিপুরায় ভোটের ফলাফল বেরনোর আগেই জেতার বিষয়ে আত্মবিশ্বাসী দাবি করলেন বিজেপি নেতা তথা অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

ত্রিপুরায় ভোটের ফলাফল বেরনোর আগেই জেতার বিষয়ে আত্মবিশ্বাসী দাবি করলেন বিজেপি নেতা তথা অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে মন্ত্রী হওয়া হিমন্তের দাবি বিজেপি ৩৫-৪০টি আসন পেয়ে ত্রিপুরায় জয়ী হবে। এমনকী মানিক সরকারের পরজয়ের দাবিও করেছেন তিনি।

৩৫-৪০টি আসন পেয়ে বিজেপি জিতবে ত্রিপুরায়, আত্মবিশ্বাসী হিমন্ত

হিমন্তের মতে, ত্রিপুরায় বিজেপি জিতছে তা নিশ্চিত। তবে কতটা এগোনো যেতে পারে তা নিয়েই ভাবনা চলছে। অন্তত ৩৫টি আসন তো পাবেই বিজেপি, মনে করছেন তিনি। ৬০টি আসনের মধ্যে ১০টিতে বেশ লড়াই হবে। যেকেউ তা পেতে পারে। সেখান থেকে ৫টা পেলে ৪০টি আসন পাবে বিজেপি, দাবি হিমন্তের।

এই ভোটের কিছুদিন আগে পর্যন্ত ত্রিপুরায় বিজেপির কিছু ছিল না। ২০১৪ লোকসভা ভোটের সময়ও দেড় শতাংশ ভোট শেয়ার ছিল। সেখান থেকে বিজেপি কীভাবে রাজ্য দখলের স্বপ্ন দেখছে? এই প্রশ্নে হিমন্তের ব্যাখ্যা, রাজ্যের ৪৪ শতাংশ ভোটদাতা সবসময়ই সিপিএমের বিরুদ্ধে ছিল। এবার তারা সকলেই বিজেপির সঙ্গে রয়েছে। বাকী নরেন্দ্র মোদীর উন্নয়ন দেখে অনেকেই গেরুয়া শিবিরে সামিল হয়েছেন। ফলে ত্রিপুরায় বিজেপির বিজয়কেতন উড়বেই, নিশ্চিত হিমন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+