সদ্য ক্ষমতা পাওয়া ৩ কংগ্রেস শাসিত রাজ্যে এবার মোদী ঝড়! জনমত সমীক্ষায় প্রকাশ

জনমত সমীক্ষার কথা সামনে আসলেই, সাধারণের মনে চলে আসে সম্প্রতি ক্ষমতার বদল হওয়া রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের কথা।

জনমত সমীক্ষার কথা সামনে আসলেই, সাধারণের মনে চলে আসে সম্প্রতি ক্ষমতার বদল হওয়া রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের কথা। টাইমস নাও ভিএমআর-এর জনমত সমীক্ষায় জানা যাচ্ছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় রাজস্থানের অধিকাংশ আসন পেতে চলেছে বিজেপিই।

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশ

টাইমস নাও ভিএমআর-এর জনমত সমীক্ষায় মধ্যপ্রদেশের ২৯ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২২ টি আসন। সাতটি যেতে পারে কংগ্রেসের দখলে। ২০১৪ সালে ২৭ টি পেয়েছিল বিজেপি। আর কংগ্রেস পেয়েছিল দুটি।

ভোট শতাংশের নিরিখে এবারের ভোটে কংগ্রেস পেতে পারে ৩৯.৭০ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৪৯.২০ শতাংশ। বিএসপি ৪.৩০ শতাংশ এবং অন্যরা ৬.৮০ শতাংশ ভোট। ২০১৪-তে কংগ্রেস পেয়েছিস ৩৪.৯ শতাংশ ভোট বিজেপি ৫৪ শতাংশ, বিএসপি ৩.৪ শতাংশ এবং অন্যরা ৭.৭ শতাংশ ভোট।

রাজস্থান

রাজস্থান

জনমত সমীক্ষায় রাজস্থানের ২৫ টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২০ টি। আর কংগ্রেস পেতে পারে ৫ টি আসন। ২০১৪-তে বিজেপি একাই ২৫ টি আসন দখল করেছিল।
ভোট শতাংশের নিরিখে এবারের ভোটে কংগ্রেস পেতে পারে ৪২.১০ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৫১ শতাংশ। ১.৬ শতাংশ পেতে পারে বিএসপি। অন্যরা ৫.৩ শতাংশ। ২০১৪ সালে কংগ্রেস পেয়েছিল ৩০৪ শতাংশ, বিজেপি ৫৪.৯ শতাংশ, বিএসপি ২.৩ শতাংশ এবং অন্যরা ১২.৪ শতাংশ ভোট।

ছত্তিসগড়

ছত্তিসগড়

টাইমস নাও ভিএমআর-এর জনমত সমীক্ষা বলছে ছত্তিশগড়ে এখনই ভোট হলে ১১ টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ৫ টিএবং এনডিএ পেতে পারে ৬ টি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+