মোদী রাজ্যও এবার থাকবে বিজেপির হাতে! প্রকাশ জনমত সমীক্ষায়
জনমত সমীক্ষার কথা সামনে আসলেই, সাধারণের মনে চলে আসে মোদী রাজ্যের কথা। সেই রাজ্যে টানা ক্ষমতায় রয়েছে বিজেপি। টাইমস নাও ভিএমআর-এরজনমত সমীক্ষায় জানা যাচ্ছে এবারও সেখানে হাওয়া বিজেপিরই।
জনমত সমীক্ষার কথা সামনে আসলেই, সাধারণের মনে চলে আসে মোদী রাজ্যের কথা। সেই রাজ্যে টানা ক্ষমতায় রয়েছে বিজেপি। টাইমস নাও ভিএমআর-এর
জনমত সমীক্ষায় জানা যাচ্ছে এবারও সেখানে হাওয়া বিজেপিরই। লোকসভায় ছাব্বিশটির মধ্যে ২৪ টিই বিজেপির দখলে যেতে পারে বলে জানাচ্ছে জনমত সমীক্ষা।

২০১৪-র নির্বাচনে গুজরাতের ২৬ টি আসনের মধ্যে ২৬ টিই দখল করেছিল বিজেপি। টাইমস নাও ভিএমআর-এর সমীক্ষায় দেখা যাচ্ছে, গতবারের থেকে ২ টি আসন
কমতে পারে বিজেপির। বিজেপি পেতে পারে ২৪ টি আসন। দুটি আসন পেতে পারে কংগ্রেস।
ভোট শতাংশের নিরিখে এবার বিজেপি পেতে পারে ৫২.৪০ শতাংশ। ২০১৪-তে বিজেপি পেয়েছিল ৫৯.১ শতাংশ। এবার কংগ্রেস পেতে পারে ৩৮ শতাংশ ভোট। গতবার
তাদের ঝুলিতে ছিল ৩২.৯ শতাংশ ভএাট। অন্যদের ভোট গতবার যেখানে ছিল ৮ শতাংশ, এবার তা হতে পারে ৯.৫ শতাংশ।












Click it and Unblock the Notifications