বিজেপি কত আসন পাবে ত্রিপুরায়, ভোটের আগেই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং
বিরোধী সিপিএম ছন্নছাড়া। কংগ্রেসও ভঙ্গুর। কংগ্রেস ছেড়ে প্র্দোৎকিশোর টিপ্রামোথা গড়ে তুলেছেন। তারপর এবারও তৃণমূল ত্রিপুরায় পা দিয়ে বিরোধী শক্তিকে ভাগ করার খেলা চালিয়ে যাচ্ছে। ফলে বিজেপি আবারও ত্রিপুরায় বড় জয়ের আশা করছে।
বিজেপি ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ৩৬টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল। ২৫ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে গড়েছিল পরিবর্তনের সরকার। এবার তারা প্রত্যাবর্তনের লড়াই শুরু করেছেন। এই প্রত্যাবর্তনের লড়াই জেতার ব্যাপারেও বিজেপি আশাবাদী। এবার তারা কত আসন পাবে ত্রিপুরায়, ভোটের আগেই তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

প্রাধান্য নিয়েই জিতবে বিজেপি
ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়ে এক বছরও কাটেনি মানিক সাহার। তিনি বিপ্লব দেবের স্থলাভিষিক্ত হয়েছেন ২০২২ সালের মে মাসে। এবার সেই মানিক সাহা ত্রিপুরার দায়িত্ব নিয়েই ফের বিজেপির জয় নিয়ে নিশ্চিত। তিনি জানিয়েছেন, এবার ত্রিমুখী নির্বাচন হবে ত্রিপুরায়। সেই নির্বাচন প্রাধান্য নিয়েই জিতবে বিজেপি।

বিজেপি গতবারের থেকে বেশি আসনে জিতবে
শুধু বিজেপির জয় নিয়ে তিনি বার্তা দিয়েই ক্ষান্ত থাকেননি, তিনি ভবিষ্যদ্বাণী করেছেন ত্রিপুরায় এবার কতগুলি আসন পাবে বিজেপি। মানিক সাহা জানান, বিজেপি এবারও ৩৬টির বেশি আসনে জিতবে। গতবার ৩৬ আসনে জিতেছিল বিজেপি। এবার তার থেকে কম আসনে বিজেপি জিতবে না। বিজেপি গতবারের থেকে বেশি আসনেই জয়লাভ করবে।

বিজেপিতে এবার ভোটের সুনামি হবে
মানিক সাহা মনে করেন, ত্রিপুরায় বিজেপি এবার ল্যন্ডস্লাইড ভিকট্রি পাবে। অর্থাৎ একপেশে জয় হাসিল করবে বিজেপি। যতই বাম-কংগ্রেস জোট করুক বা টিপ্রামোথার তৃতীয় শক্তি হিসেবে উত্থান হোক, বিজেপির জয়ে তার কোনও প্রভাব পড়বে না। বিজেপিতে এবার ভোটের সুনামি হবে।

কোন সমীকরমে বেশি আসন বিজেপির
ত্রিপুরায় ডাবল ইঞ্জিন সরকার যে কাজ করেছে তার ফলে মানুষ দু-হাত তুলে আশীর্বাদ করবে বিজেপিকে। তাই ২০১৮ সালের থেকে কম আসন নয়, বেশি আসনেই জিতবে বিজেপি। আমরা ২০১৮ সালে ৩৬টি আসনে জিতেছিলাম। আর তাদের শরিকরা পেয়েছিল ৮টি আসন। তাই আমরা এবার আরও বেশি আসনে জিতব।

বামেদের শক্ত ঘাঁটিতে বিজেপি এখান শক্তিধর
ত্রিপুরা ২০১৮ সাল পর্যন্ত ছিল বামেদের শক্ত ঘাঁটি। কংগ্রেস এখানে বামেদের শক্তিতে দাঁত ফোটাতে পারেনি। কিন্তু কংগ্রেসকে ভেঙে তৃণমূল নতুন ইউনিট খোলার পর এবং তা বিজেপিতে শিফট করার পর ২০১৮ সালে বামেদের হাত থেকে ছিনিয়ে নেয় ত্রিপুরা। এবার বিজেপি এখানে শক্তিধর প্রতিপক্ষ।

ত্রিপুরায় ফের বড় জয়ের আশা মুখ্যমন্ত্রীর
সেখানে বিরোধী সিপিএম ছন্নছাড়া। কংগ্রেসও ভঙ্গুর। কংগ্রেস ছেড়ে প্র্দোৎকিশোর টিপ্রামোথা গড়ে তুলেছেন। তারপর এবারও তৃণমূল ত্রিপুরায় পা দিয়ে বিরোধী শক্তিকে ভাগ করার খেলা চালিয়ে যাচ্ছে। ফলে বিজেপি আবারও ত্রিপুরায় বড় জয়ের আশা করছে। সেই পাটিগণিত মেনেই মুখ্যমন্ত্রী ত্রিপুরায় ফের বড় জয়ের আশা করছেন।












Click it and Unblock the Notifications