মোদী ম্যাজিক হরিয়ানায়, টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষায় বিজেপির জয়ের আভাস

হরিয়ানা বিধানসভায় ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষা এবার এই আভাস দিয়েছে।

হরিয়ানা বিধানসভায় ফের বিপুল জয় পেতে চলেছে বিজেপি। টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষা এবার এই আভাস দিয়েছে। এই সমীক্ষায় দাবি করা হয়েছে ৯০টির মধ্যে ৬৯টি আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি। হরিয়ানায় এবারও কংগ্রেসকে হারিয়ে বিপুল জয় পেতে চলেছে নরেন্দ্র মোদীর, আভাস মিলল টিভ নাইনের সমীক্ষায়।

টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষার ফল

টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষার ফল

টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে হরিয়ানা বিধানসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি। বিজেপি এবার দুই তৃতীয়াংশেরও বেশি আসনে জিতে ক্ষমতায় আসছে বলে আভাস দিয়েছে এই সমীক্ষা। কংগ্রেস এবারও কোনও লাভ করতে পারবে না। গতবারের থেকে এবার খারাপ ফল হবে কংগ্রেসের

বিজেপি কটি আসন পেতে পারে

বিজেপি কটি আসন পেতে পারে

টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপিরই জয়জয়কার হবে। বিজেপি পেতে পারে ৬৯টি আসন। বিজেপি গতবারের থেকে অনেক বেশি আসনে জিতে ক্ষমতায় আসতে চলেছে বলে আভাস এই সমীক্ষায়।

কংগ্রেসের ফলে হতাশা

কংগ্রেসের ফলে হতাশা

টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস এবারও ধরাশায়ী হবে কংগ্রেস পেতে পারে সাকুল্যে ১১টি আসন। অন্যান্যরা এবার কংগ্রেসের থেকে বেশি আসনে জিতবে বলে আভাস। ১০টি আসন পেতে পারে অন্যান্য। এই সমীক্ষা রিপোর্টে আভাস, গতবারের থেকেও শোচনীয় অবস্থা হবে বিরোধীদের

গতবারের নির্বাচনের ফল

গতবারের নির্বাচনের ফল

হরিয়ানার ৯০ আসনবিশিষ্ট বিধানসভায় ২০১৪ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ৪৭টি আসন। কংগ্রেস মাত্র ১৫টি আসনে জিততে সমর্থ হয়েছিল। ১৯টি আসনে জয়ী হয়েছিল আইএনএলডি। কংগ্রেসের ফল এবার আরও খারাপ হবে বলে ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+