হরিয়ানায় মোদী ঝড়! বিজেপির বড় জয়ের আভাস নিউজ এক্সের বুথ ফেরত সমীক্ষায়
হরিয়ানা বিধানসভায় ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। নিউজ এক্সের বুথ ফেরত সমীক্ষা এবার এই আভাস দিয়েছে।
মোদী ঝড়ে হরিয়ানা বিধানসভায় ফের বিপুল জয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে বিজেপি। নিউজ এক্সের বুথ ফেরত সমীক্ষা এবার এমনই আভাস মিলেছে। এই সমীক্ষায় দাবি, ৯০টির মধ্যে ৭০টি আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি। হরিয়ানায় এবারও কংগ্রেসকে হারিয়ে বিপুল জয় পেতে চলেছে নরেন্দ্র মোদীর, আভাস মিলল নিউজ এক্সের সমীক্ষায়।

নিউজ এক্সের বুথ ফেরত সমীক্ষার ফল
নিউজ এক্সের বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে হরিয়ানা বিধানসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি। বিজেপি এবার দুই তৃতীয়াংশেরও বেশি আসনে জিতে ক্ষমতায় আসছে বলে আভাস দিয়েছে এই সমীক্ষা। কংগ্রেসের এবার ভরাডুবি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে নিউজ এক্স। গতবারের থেকে এবার খারাপ ফল হবে কংগ্রেসের

বিজেপি কটি আসন পেতে পারে
নিউজ এক্সের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপিরই জয়জয়কার হবে। বিজেপি পেতে পারে ৭০টি আসন। বিজেপি গতবারের থেকে অনেক বেশি আসনে জিতে ক্ষমতায় আসতে চলেছে বলে আভাস মিলেছে নিউজ এক্সের বুথ ফেরত সমীক্ষায়।

কংগ্রেসের ফলে ভরাডুবির শঙ্কা
নিউজ এক্সের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেসের এবার ভারডুবি হবে হরিয়ানায়। কংগ্রেস পেতে পারে সাকুল্যে ১১টি আসন। অন্যান্যদের মধ্যে আইএনএলডি একটি অন্যান্যরা ৮টি আসন পাবে। এই সমীক্ষা রিপোর্টে আভাস, গতবারের থেকেও শোচনীয় অবস্থা হবে বিরোধীদের

গতবারের নির্বাচনের ফল
হরিয়ানার ৯০ আসনবিশিষ্ট বিধানসভায় ২০১৪ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ৪৭টি আসন। কংগ্রেস মাত্র ১৫টি আসনে জিততে সমর্থ হয়েছিল। ১৯টি আসনে জয়ী হয়েছিল আইএনএলডি। কংগ্রেসের ফল এবার আরও খারাপ হবে বলে ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়।












Click it and Unblock the Notifications