উত্তরপ্রদেশে গতবারের ফল ছাপিয়ে যাবে বিজেপি, বুয়া-ভাতিজাকে খোঁচা দিয়ে ঘোষণা শাহের

এদিন বিজেপির সভায় সেই আভাস পেয়েই আত্মবিশ্বাসী সভাপতি অমিত শাহ কড়া আক্রমণ শানালেন বিরোধীদের।

শনিবার উত্তরপ্রদেশে জোট বেঁধে পথ চলার ঘোষণা করতে চলেছে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি। মায়াবতী ও অখিলেশ যাদব কংগ্রেসকে না নিয়ে নিজেরাই ভোট পূর্ববর্তী জোটের কথা ঘোষণা করতে চলেছে। এদিন তার ঘোষণা হয়েছে। ফলে মহাজোটের যে কথা শোনা গিয়েছিল তা বাস্তবায়িত হচ্ছে না।

উত্তরপ্রদেশে গতবারের ফল ছাপিয়ে যাবে বিজেপি

এদিন বিজেপির সভায় সেই আভাস পেয়েই আত্মবিশ্বাসী সভাপতি অমিত শাহ কড়া আক্রমণ শানালেন বিরোধীদের। জানালেন আগের বারের চেয়ে উত্তরপ্রদেশে বেশি আসন নিয়ে জয় পাবে গেরুয়া শিবির।

সপা ও বসপা যে উত্তরপ্রদেশে জোট বাঁধতে চলেছে তা গতবছরের শেষেই পরিষ্কার হয়ে গিয়েছিল। সেইমতো এবার আসন সমঝোতার কথা ঘোষণা হতে চলেছে। আগে মনে করা হয়েছিল, বিজেপির বিরুদ্ধে উত্তরপ্রদেশে কংগ্রেসকে সঙ্গে নিয়েই মহাজোট হবে। তবে পরবর্তী পরিস্থিতিতে সপা ও বসপা নিজেরাই কংগ্রেসকে বাদ দিয়ে উত্তরপ্রদেশে জোটবদ্ধ হচ্ছে।

সপা ও বসপা জোটের সঙ্গে নাম রয়েছে রাষ্ট্রীয় লোক দলের। সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি সম সংখ্যক আসনে লড়বে। বাকী ৩-৪টি আসন আরএলডিকে দেওয়া হতে পারে। আমেঠী ও রায়বরেলি কংগ্রেসকে ছেড়ে রাখা হলেও তা যে কংগ্রেসকে তুষ্ট করবে না তা বলাই যায়।

এই ফাঁকা জায়গাতেই এদিন খেলে গিয়েছেন শাহ। ২০১৪ সালে বিজেপির জোট ৭৩টি আসন পেয়েছে ৮০টি আসনের মধ্যে। এবার সেই আসন সংখ্যা ৭২-এ নামবে না। উল্টে ৭৪-এ পৌঁছে যাবে বলে শাহ দাবি করেছেন।

এদিন দিল্লির রামলীলা ময়দানে দুই দিনের জাতীয় কার্যকরী বৈঠকে মিলিত হয়েছেন বিজেপি নেতারা। সবমিলিয়ে মোট ১২ হাজার কর্মী-কর্মকর্তা লোকসভার আগে শপথ নিতে জড়ো হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+