দেশে জোটের ধারণা ব্যর্থ, ২০১৯-এর লক্ষ্যে নানা বিতর্কিত বিষয়ে উত্তর মোদীর
২০১৪-র থেকেও ২০১৯-এর নির্বাচনে বেশি আসনে জয়ী হবে বিজেপি। এমনটাই বিশ্বাস ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তাঁর দাবি, মহাগোটবন্ধন একটা ব্যর্থ ধারনা, এটা সফল হবে না।
২০১৪-র থেকেও ২০১৯-এর নির্বাচনে বেশি আসনে জয়ী হবে বিজেপি। এমনটাই বিশ্বাস ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তাঁর দাবি, মহাগোটবন্ধন একটা ব্যর্থ ধারনা, এটা সফল হবে না। কেননা মানুষ চায় কেন্দ্রে শক্তিশালী সরকার। যাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে।

এক বেসরকারি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মোদী দেশে গণপ্রহারের ঘটনার কড়া সমালোচনা করেছেন। একইসঙ্গে দেশে যারা সৎভাবে ব্যবসা করে তাদের রক্ষার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। দুর্নীতিতে যুক্তদের শাস্তি দেওয়ার পাশাপাশি তাঁর সরকার অসমে এনআরসি নিয়ে প্রতিশ্রুতি বদ্ধ বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
দেশে সম্ভাব্য বিরোধী জোটকে নীতিহীন বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী। এই জোট গঠনের প্রক্রিয়াকে রাজনৈতিক হঠকারিতা বলেও কটাক্ষ করেছেন মোদী। পরবর্তী নির্বাচনের সুরও বেধে দিয়েছেন তিনি। মোদী কথায় উন্নয়ন, দ্রুত উন্নয়ন এবং সবার জন্য উন্নয়ন।
নরেন্দ্র মোদী দাবি করেছেন, আগের বারের থেকে আরও বেশি আসনে জয়ী হবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। যা আগের সব রেকর্ডকে ছাপিয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।
এনআরসি নিয়ে কংগ্রেসের সমালোচনাকেও এক হাত নিয়েছেন নরেন্দ্র মোদী। দেশে গণপিটুনিতে মৃত্যু প্রসঙ্গে আইনের শাসনকেই তুলে ধরার কথা জানিয়েছেন তিনি। দেশের প্রত্যের মানুষের জীবন জীবিকার স্বাধীনতা রয়েছে বলে জানিয়েছেন মোদী। নিজের হাতে আইন তুলে নিয়ে হিংসা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশের অর্থনৈতিক অপরাধের বিরুদ্ধে সরকার সক্রিয়ভাবে কাজ করে চলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। জনগণের টাকা লুঠ করে লুকিয়ে থাকাদের রেহাই দেওয়া হবে না। বলেছেন মোদী।
রাফালে বিমান নিয়ে কংগ্রেস মিথ্যা অভিযোগ করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। এপ্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে একটি সরকারের সঙ্গে অপর একটি সরকারের চুক্তি হয়েছে।
দেশের কাজের সুযোগ তৈরি হওয়া নিয়ে কংগ্রেসের অভিযোদগের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০১৭-র সেপ্টেম্বর থেকে ২০১৮-র এপ্রিল পর্যন্ত দেশে ৪৫ লক্ষের বেশি আনুষ্ঠানিক কাজের সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে, ইপিএফও-র দেওয়া তথ্য অনুযায়ী, গতবছরে দেশে ৭০ লক্ষ চাকরির সুযোগ তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications