রাহুল গান্ধীকে কোণঠাসা করার মরিয়া চেষ্টা, লোকসভা থেকে রাগাকে সাসপেন্ড করার প্রস্তাব আনছে বিজেপি

লোকসভায় রাহুল গান্ধীকে টার্গেট করে এগোচ্ছে বিজেপি। এবার রাহুল গান্ধীকে সাসপেন্ড করার প্রস্তাব আনতে চলেছে বিজেপি। সূত্রের খবর ব্রিটেনে দেশকে অপমান করেছেন রাহুল গান্ধী এই অভিযোগ করে তাঁর বিরুদ্ধে সাসপেনশনের প্রস্তাব আনতে চলেছেন বিজেপি সাংসদরা। মূলত রাহুল গান্ধীকে টার্গেট করে বিরোধীদের ঐক্যে আঘাত হানতে চাইছে বিজেপি।

রাহুল গান্ধীকে সাসপেন্ড করার প্রস্তাব

রাহুল গান্ধীকে সাসপেন্ড করার প্রস্তাব

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে সাসপেন্ড করার প্রস্তাব আনতে চলেছে বিজেপি। লোকসভা থেকে তাঁকে সাসপেন্ড করতে চাইছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিদেশের মাটিকে ব্যবহার করে রাহুল গান্ধী দেশকে অপমান করেছেন। যা দেশদ্রোহিতার সমান। তাতে সংসদে ক্ষমা চাইতে হবে তার জন্য এবং লোকসভা থেকে সাসপেন্ড করতে হবে। এদিকে বৃহস্পতিবার স্পিকারের সঙ্গে দেখা করে লোকসভায় বক্তব্য রাখতে দেওয়ার জন্য অনুমতি চেয়েছেন রাহুল গান্ধী।

রাহুল গান্ধীর বিরুদ্ধে তদন্তের দাবি

রাহুল গান্ধীর বিরুদ্ধে তদন্তের দাবি

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছেন রাহুল গান্ধী বিদেশের মাটিকে ব্যবহার করেছেন তার তদন্ত করা উচিত। তদন্তের পর রাহুল গান্ধীকে লোকসভা থেকে সাসপেন্ড করা উচিত বলে দাবি করেছেন তিনি। এমনকী লোকসভা থেকে রাহুল গান্ধীকে বহিষ্কারেরও দাবি জানিয়েছেন তিনি। স্পেশাল পার্লামেন্টারি কমিটি তৈরি করে তদন্তের দাবি জানিয়েেছন বিজেপি সাংসদ।

রাহুলের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ

রাহুলের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ

রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ করেছে বিজেপি। ভারত জোড়ো যাত্রার পরেই ব্রিটেনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছিলেন ভারতে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে। রাহুল গান্ধীর এই মন্তব্যকে সহজভাবে নেয়নি বিজেপি। রাহুল গান্ধী বিদেশের মাটি ব্যবহার করে দেশের অপমান করছেন বলে অভিযোগ করেছেন। রাহুল গান্ধী দেশদ্রোহিতা করেছেন বলে অভিযোগ করেছে বিজেপি।

রাহুলকে কোণঠাসা করার কৌশল

রাহুলকে কোণঠাসা করার কৌশল

রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ করে তাঁকে কোণঠাসা করতে চাইছে বিজেপি। সেকারণে রাহুল গান্ধীকে ভাঙতে চাইছে বিজেপি। যাতে বিরোধীদের ঐক্য ভাঙা যায়। বিরোধী ঐক্য ভাঙতেই রাহুল গান্ধীকে টার্গেট করে এগোচ্ছে গেরুয়া শিবির। সেকারণেই লোকসভায় রাহুল গান্ধীকে টার্গেট করে এগোচ্ছে গেরুয়া শিবির। দফায় দফায় রাহুল গান্ধীকে টার্গেট করছে গেরুয়া শিবির। সেকারণেই রাহুল গান্ধীকে কোণঠাসা করে বিরোধীদের ভাঙতে চাইছে বিজেপি নেতারা।

২০২৪-র আগে নতুন রণকৌশল

২০২৪-র আগে নতুন রণকৌশল

বিরোধীরা একজোট হতে শুরু করেছে। কংগ্রেসের নেতৃত্বে জোট বেঁধে আন্দোলন সংগঠিত করতে শুরু করেছে তারা। দফায় দফায় একজোট হয়ে কংগ্রেসের নেতৃত্বে বৈঠক করেছেন তাঁরা। নতুন নতুন রণকৌশল নিয়ে ২০২৪-র আগে বিজেপিকে টার্গেট করছে তারা । সেকারণেই রাহুল গান্ধীকে কোনঠাসা করে বিরোধীদের দুর্বল করতে চাইছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+