২০১৪ এর আগেই জেলাস্তরে ৫১২টি দলীয় অফিস খুলবে বিজেপি

২০১৪ এর আগেই জেলাস্তরে ৫১২টি দলীয় অফিস খুলবে বিজেপি

এবার দেশের প্রত্যন্ত অংশে পৌঁছতে চাইছে বিজেপি৷ তাই সারা দেশের বিভিন্ন জেলায় ৫১২টি দলীয় কার্যালয় খোলার পরিকল্পনা নিয়েছে ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দলটি৷ সারা দেশে জেলা পর্যায়ে পার্টি অফিসের নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যেই এই পরিকল্পনা নিয়েছে ভারতীয় জনতা পার্টি। (বিজেপি) দলের কার্যক্রম প্রচার করতে এবং জেলার প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের কাছে পৌঁছাতে ৫১২টি জেলা কার্যালয় তৈরির কাজ শুরু করেছে৷ বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বৃহস্পতিবার গুরুগ্রামে একটি নতুন পার্টি অফিসের উদ্বোধন করেন৷ সেখানেই তিনি বলেন পরিকল্পিত ৫১২টি জেলা পার্টি অফিসের মধ্যে ২১৫টি স্বতন্ত্র পার্টি অফিস ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলায় স্থাপন করা হয়েছে।

২০১৪ এর আগেই জেলাস্তরে ৫১২টি দলীয় অফিস খুলবে বিজেপি

বাকি জেলাগুলিতে অফিস স্থাপনের জন্য কাজ চলছে। এদিন দেশের পূর্ববর্তী কংগ্রেস সরকারকে কটাক্ষ করে, নাড্ডা বলেন যে পূর্ববর্তী অ-বিজেপি সরকার শুধুমাত্র ভাষণ দেওয়া ছাড়া মহিলাদের ক্ষমতায়নের জন্য কিছু করেনি। বিভিন্ন বিষয়ে মহিলাদের বিভ্রান্ত করা হয়েছে কংগ্রেস আমলে৷ এখন মোদী সরকার নারীর ক্ষমতায়নের জন্য অনেক কিছু করছে। ইতিমধ্যেই মোদী সরকার সারা দেশে ১১ কোটি 'এজ্জত-ঘর' (শৌচাগার) তৈরি করে মহিলাদের মর্যাদার জন্য কাজ করছে।

তিনি আরও দাবি করেছিলেন যে উজ্জ্বলা প্রকল্পের অধীনে ১০ কোটিরও বেশি দরিদ্র মহিলাকে বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছে, যা দেশের দরিদ্র মহিলাদের জীবনে একটি আমূল পরিবর্তন এনেছে। আগে মাটির উনুনে রান্না করার ফলে অনেকে অসুস্থতার সম্মুখীন হতেন৷ এদিন ডক্টর ভীমরাও বাবাসাহেব আম্বেদকরকে উদ্ধৃত করে, নাড্ডা আরও বলেন, আম্বেদকর বলেছিলেন যে নারীর ক্ষমতায়ন হলে সমাজ ক্ষমতায়িত হয়। নারীর ক্ষমতায়ন না হলে সমাজ দুর্বল হয়।'

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে চলতি বছরে চার রাজ্যে বিধানসভা ভোট বিজেপিকে আত্ম বিশ্বাস জুগিয়েছে৷ সেইসঙ্গে ২০২২ এ বিধানসভা নির্বাচন রয়েছে গুজরাটে, ২০২৩ এ ত্রিপুরাতে রয়েছে বিধানসভা ভোট। আবার ২০২৪ এ জনতার আদালতে দাঁড়াতে হবে মোদী সরকারকেউ তাই তার আগেই সারা দেশে সংগঠন শক্ত করতে একদম গ্রাউন্ড লেভেলে নেমে কাজ করতে চাইছে বিজেপি৷ তাই জেলাস্তরে প্রত্যন্ত এলাকায় পার্টি অফিস খুলে সংগঠন বাড়ানোর চেষ্টা করছে বিজেপি৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+