বিধায়ক সংকট, ওড়িশা থেকে রাজ্যসভায় লড়ছে না বিজেপি
বিধায়ক সংকট, ওড়িশা থেকে রাজ্যসভায় লড়ছে না বিজেপি
২৬ মার্চ রাজ্য সভার হাইভোল্টেজ নির্বাচন হতে চলেছে। মধ্য প্রদেশের রাজনৈতিক সমীকরণ রাজ্য সভার ভোটকে আরও হাইভোল্টেজ করে তুলেছে। এদিকে ওড়িশায় এখনও পর্যন্ত প্রার্থী ঠিক করতে পারেনি বিজেপি। বিজেডি যদিও ৪ জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। তারপরেই ওড়িশা বিজেপির পক্ষ থেকে জানানো হয় তাঁরা ওড়িশা থেকে রাজ্যসভায় লড়বেন না।

ওড়িশা থেকে রাজ্যসভায় প্রার্থী নেই বিজেপির
রাজ্য সভার আসন প্রাপ্তি নিয়ে একটু চাপেই আছে বিজেপি। ওড়িশা থেকে উপযুক্ত কোনও প্রার্থী পাচ্ছে না বিজেপি। দলের রাজ্য সভাপতি পৃথ্বীরাজ হরিচন্দন জানিয়েছেন, রাজ্য সভায় লড়তে হলে এখনই প্রার্থীর নাম ঘোষণা করা জরুরি ছিল কিন্তু। প্রার্থী দিলেও জেতার সম্ভাবনা ছিল না সেকারণেই কোনও ঝুঁকি নিতে চায়নি দল। তাই ওড়িশায় কোনও প্রার্থী দেওয়া হবে না বলে জানিয়েছে বিজেপি। তিনি জানিয়েছেন বিধানসভায় মাত্র ২৪ জন বিধায়ক রয়েছেন বিজেপির।

প্রার্থী ঘোষণা বিজেডির
ইতিমধ্যেই চারটি আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে বিজেডি। ১১৩ জন বিধায়ক রয়েছে বিজেজির। রাজ্য সভায় জিততে হলে ১১২টি ভোট হলেই হবে। কাজেই এই চারটি আসনে বিজেডি প্রার্থীদের জয়ের সম্ভাবনা প্রবল। এদিকে কংগ্রেসের ওড়িশা সভাপতি নিরঞ্জন পটনায়ক জানিয়ে দিয়েছেন তাঁদের ৯ বিধায়কের কেউ-ই রাজ্য সভা ভোটে অংশ নেবেন না।

বিজেপি আর বিজেডির আঁতাত
রাজ্যসভায় বিজেপির প্রার্থী না দেওয়াকে বিজেপি এবং বিজেডির গোপন আঁতাত বলেই মনে করা হচ্ছে। কারণ বিজেডি প্রার্থীদের জেতাতেই বিজেপি প্রার্থী দিচ্ছে না বলে দাবি কংগ্রেসের। কারণ ২০১৮ সালে বিজেডি এনডিএ মনোনিত প্রার্থী হরিবংশ নারায়ণ সিংকে ভোট দিয়েছিল রাজ্যসভায়। শুধু তাই নয় সিএএ-র সমর্থনও জানিয়েছে বিজেডি। কাজেই রাজ্যসভার ভোটে বিজেপির প্রার্থী না দেওয়ায় বিজেপির সঙ্গে সমীকরণ রয়েছে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications