মধ্যপ্রদেশে সরকার গড়ার দাবি জানাবে না বিজেপি, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

মধ্যপ্রদেশে সরকার গড়ার দাবি জানাবে না বিজেপি, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

সব জল্পনা নস্যাৎ করে কেন্দ্রীয়মন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, মধ্য প্রদেশে সরকার গঠনের দাবি জানাতে যাবে না বিজেপি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মহাপতনের পর থেকেই সংকটে রয়েছে মধ্য প্রদেশের কমলনাথ সরকার। সিন্ধিয়া পন্থী বিধায়করা পদত্যাগে মরিয়া হয়ে উঠেছেন। এই পরিস্থতিতে কংগ্রেস সরকার টিকবে কিনা এই নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

সরকার গড়ার দাবি জানাবে না বিজেপি

সরকার গড়ার দাবি জানাবে না বিজেপি

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন মধ্য প্রদেশে সরকার গড়ার দাবি জানাবে না বিজেপি। যে বিধায়করা বিদ্রোহী হয়ে উঠেছেন তাঁদের নিয়ে সিদ্ধান্ত সরকার এবং স্পিকার নেবে। এই নিয়ে বিজেপির কোনও বক্তব্য নেই। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগ দানের পরেই কমলনাথ সরকারের টালমাটাল অবস্থা তৈরি হয়েছে। জ্যোতিরাদিত্যপন্থী ১৯ জন বিধায়ক পদত্যাগ করার জন্য মরিয়া হয়ে উঠেেছন। তাঁরা বেঙ্গালুরুতে একটি রিসর্টে রয়েছেন।

বিজেপিতে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

বিজেপিতে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

হোলির দিন বড় অঘটন ঘটেছে কংগ্রেসে। কংগ্রেসের ১৮ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন গোয়ালিয়রের রাজা। রাহুল ঘনিষ্ঠ হয়েও তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। যার জেরে প্রবল সংকট তৈরি হয়েছে কংগ্রেসে। বিজেপিতে যোগ দিয়েই কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জ্যোতিরাদিত্য। তিনি অভিযোগ করেছেন কংগ্রেসে নেতাদের কাজ করতে দেওয়া হচ্ছে না।

সংকটে কমলনাথ সরকার

সংকটে কমলনাথ সরকার

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগদানের পরেই প্রবল সংকটে পড়েছে মধ্যপ্রদেশের কমলনাথ সরকার। ঘর বাঁচাতে তড়িঘড়ি ৯২ জন বিধায়ককে জয়পুরে একটি রিসর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিতে সিন্ধিয়াপন্থী ১৯ জন বিধায়ক এখনও বেঙ্গালুরুতে রয়েছেন। তাঁরা যেকোনও মুহূর্তে পদত্যাগ করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+