এবার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছেন ইয়েদুরাপ্পা

মুখ্যমন্ত্রী পদে বসেও ক্ষমতার পূর্ণ স্বাদ নিতে পারছেন না ইয়েদুরাপ্পা। সামনেই আস্থা ভোটে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের বড় চ্যালেঞ্জ।

মুখ্যমন্ত্রী পদে বসেও ক্ষমতার পূর্ণ স্বাদ নিতে পারছেন না ইয়েদুরাপ্পা। সামনেই আস্থা ভোটে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের বড় চ্যালেঞ্জ। তার উপর এখনও পদত্যাগ করেননি কুমারস্বামী সরকারের স্পিকার। রমেশ কুমার কেন এখনও স্পিকার পদ থেকে পদত্যাগ করছেন না এটাই এখন বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপির। তাঁকে পদত্যাগ করতে বলার পরেও পদ ছাড়তে নারাজ।

এবার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছেন ইয়েদুরাপ্পা

বিজেপি বিধায়করা এবার মরিয়া হয়ে উঠেছেন। তাঁরা রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন স্পিকার নিজে থেকে পদ না ছাড়তে তাঁরা অনাস্থা আনবেন। তাঁরা স্পিকারের পদত্যাগ দাবি করে জানিয়েছেন রমেশ কুমার যদি সেই দাবি মত পদত্যাগ না করেন তাহলে তাঁরা অনাস্থার মত চরম পদক্ষেপ করবেন এবং তারপরেই ফিনান্স বিল পাস করাবেন বিধানসভায়।

গত শুক্রবারই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ইয়েদুরাপ্পা। ২৯ জুলাই আস্থাভোটে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করার কথা তাঁর। তার আগে যেভাবেই হোক স্পিকারকে সরাতে চাইছেন তাঁরা। কারণ এখনও বিদ্রোহী বিধায়কদের নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানাননি তিনি। বিদ্রোহী বিধায়তদের বহিস্কারের সিদ্ধান্ত নিলে বিজেপির বিপদ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+