মোদী সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে ঘরে ঘরে প্রচার চালাবে বিজেপি, দেওয়া হবে মোদীরই লেখা চিঠি
মোদী সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে ঘরে ঘরে প্রচার চালাবে বিজেপি, দেওয়া হবে মোদীরই লেখা চিঠি
এবার দ্বিতীয় দফায় মোদী সরকারের সাফল্যের কথা জানাতে উত্তরপ্রদেশে ঘরে ঘরে প্রচার চালাবে বিজেপি। থাকছে মোদীর নিজের হাতে লেখা চিঠিও। এজন্য উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিংহ বৃহস্পতিবার 'পরিবার যোগাযোগ অভিযান' নামে একটি নতুন প্রচারাভিযান চালু করেছেন বলে জানা যাচ্ছে।

এই প্রচারাভিযানকে ঢাল করেই বর্তমানে রাজ্যের বিজেপি কর্মীরা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। বৃহস্পতিবার মনকমেশ্বর ওয়ার্ড থেকে রাজ্য বিজেপি সভাপতি এই প্রচারাভিযান শুরু করেন বলে জানা যাচ্ছে। এই প্রচারের অধীনে, বিজেপি কর্মী, বিধায়ক, সাংসদ এবং মন্ত্রীরা ঘরে ঘরে গিয়ে বিজেপি সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে জনগণের সাথে কথা বলবেন।
একইসাথে প্রতি পরিবারের হাতে দ্বিতীয় দফার মোদীর শাসনকালে একাধিক সাফল্যের খতিয়ান সম্মিলিত মোদীর হাতে লেখা চিঠিও তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি করোনা মহামারি রোধে মোদী সরকার কী কী সদর্থক ব্যবস্থা গ্রহণ করেছে সে কথাও বলা হবে সাধারণ মানুষকে। আত্মনির্ভর ভারত গড়তে ২০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ, রাম মন্দির ইস্যু, কাশ্মীরের জন্য ৩৭০ ধারা বাতিল,তিন তালাক বাতিলের সদর্থক দিক গুলিও মোদীর চিঠিতে সুন্দর ব্যাখ্যার সঙ্গে থাকছে বলে সূত্রের খবর।












Click it and Unblock the Notifications